Author: স্টাফ রিপোর্টার

দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক বিভাগ ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থনীতি তলানিতে নেমে গিয়েছিল। আজকে শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি বঞ্চিত ও আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন। আজকের এই দিন সেই রক্তে লাল হয়ে থাকা মে দিবস। মির্জা ফখরুল বলেন, এই…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম যেন এখন তার নিজের গল্প বলার মঞ্চ—যেখানে গ্ল্যামারের ঝলক ছাপিয়ে বারবার সামনে আসে এক মায়ের নরম, ভালোবাসায় ভরা পৃথিবী। পরীমণি-র প্রতিটি পোস্টেই তাই থাকে আবেগের ছোঁয়া, আর সম্প্রতি শেয়ার করা কিছু ছবিতে সেই অনুভূতি যেন আরও গভীর হয়ে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে ছেলে পূণ্যর সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন এই চিত্রনায়িকা, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। ছবিগুলোতে দেখা যায়, দুজনেই রঙিন সাজে ধরা দিয়েছেন। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, চুলে গোঁজা সাদা ও বেগুনি ফুল—একেবারে স্নিগ্ধ, মায়াবী রূপে। আর ছোট্ট পূণ্য পরেছে খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি। প্রতিটি ফ্রেমে ধরা পড়ে মা-ছেলের নির্মল হাসি…

Read More

বাংলাদেশে যেসব কল-কারখানা বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গিয়েছে, পর্যায়ক্রমে আমরা তা আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী বলেন, আমার সামনে একটি ব্যানারে লেখা রয়েছে, বন্ধ কল-কারখানা চালু করতে হবে। বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেইজন্য সরকার গঠিত হওয়ার…

Read More

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই জানিয়েছেন, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। সিদ্দিকুর রহমান জানান, বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। প্রায় ১০ মাস কারাবাসের পর মুক্তির অনুভূতি তার কাছে সম্পূর্ণ ভিন্ন ও গভীর—যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তার জীবনে নতুন এক উপলব্ধির জন্ম দিয়েছে। মুক্তির পর তিনি কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। দীর্ঘদিন ভিন্ন পরিবেশে থাকার পর হঠাৎ স্বাভাবিক জীবনে ফিরে আসায় নিজেকে গুছিয়ে নিতে সময় প্রয়োজন হয়েছিল। তাই ব্যক্তিগতভাবে সময় কাটানোর উদ্দেশ্যে এতদিন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি। উল্লেখ্য, জুলাই…

Read More

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচক ২০২৬-এ তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৮০টি দেশের মধ্যে ১৫২তম। গত বছর দেশটির অবস্থান ছিল ১৪৯তম। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বৃহস্পতিবার এ সূচক প্রকাশ করে। সূচকে স্কোরের ভিত্তিতে দেশগুলোকে ‘ভালো’ থেকে ‘খুবই গুরুতর’—এই বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এ বছর বাংলাদেশ ‘খুবই গুরুতর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। যদিও ২০২৫ সালের সূচকে দেশটি ১৬ ধাপ এগিয়েছিল। আরএসএফ জানায়, গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়নে পাঁচটি সূচক বিবেচনা করা হয়—রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক চাপ, সামাজিক গতিশীলতা ও নিরাপত্তা। এর মধ্যে ‘রাজনৈতিক প্রেক্ষাপট’ সূচকে বাংলাদেশের স্কোর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াই সামগ্রিক অবনতির প্রধান কারণ। এই সূচকে গণমাধ্যমের স্বায়ত্তশাসনে রাজনৈতিক…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। সেটি এখন প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন পাসের মধ্য দিয়ে দলটির তৎকালীন ভূমিকা ও অবস্থান স্পষ্টভাবে নির্ধারিত ও স্বীকৃত হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তবে প্রস্তাবিত গণভোটের একটি অংশে সূক্ষ্ম…

Read More

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। একই সঙ্গে তিনি ব্যক্তিগত ঠিকানা প্রকাশ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। শুক্রবার (১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই উদ্বেগের কথা জানান তিনি। পোস্টে এনসিপির এই নেত্রী লিখেছেন, ‘একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়া কতটা যৌক্তিক? খুব ভালোবেসেই একজন বাসার নিচে এসে কল দিলো। কিন্তু এত অবাক হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নির্বাচন কমিশনের ওপেন করে দেওয়া ঠিকানা দেখে বাসার সামনে দাঁড়িয়ে কল দিয়েছেন।’ মিতু…

Read More

আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন সাতজন। শুক্রবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে সৌদি যান তারা। এদিকে হজে গিয়ে মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন। তাদের মধ্যে রংপুরে কোতোয়ালী থানা এলাকার মো. শামসুল আলম…

Read More

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি প্রয়োজন বিবেচনায় ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, মাজদা অয়েল কোং লিমিটেড থেকে এই ডিজেল আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। জরুরি পরিস্থিতি বিবেচনায় দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির মাধ্যমে এই আমদানি কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা…

Read More