Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল
- যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
- অবশেষে যুক্তরাষ্ট্রের পথে ভোজিনহার মা
- নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ
- সব পক্ষকে নিয়ে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে : তথ্যমন্ত্রী
- ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে : শিক্ষামন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন, উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার আগে আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে সারাদিন শেখ হাসিনার সমালোচনা করতাম, যার কারণে মানুষ আমাকে মানুষ তাঁকে মাথায় তুলে নাচত। তবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর বাস্তবতা বদলে গেছে। আসিফ নজরুল বলেন, দায়িত্ব নেওয়ার পর বহু মানুষের কথা শুনে তিনি গভীর দুঃখ-কষ্ট অনুভব করেছেন। এখন তিনি দীর্ঘ সময় ধরে কাজ করলেও সারাদিন সমালোচনা ও গালমন্দ শুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন। তিনি আরও জানান, গত রাতে আড়াইটা পর্যন্ত কাজ…
বাংলাদেশ ব্যাংক “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়ছে। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন নোট প্রচলনে আসছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এর ধারাবাহিকতায় এবার নতুন ডিজাইনের ১০ টাকার নোট ইস্যু করা…
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুুটি থাকবে। এ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের…
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোররাতে একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়, যা স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা ‘হালকা’ শ্রেণির হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সাতক্ষীরা থেকে প্রায় ১৬…
আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুযারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুুটি থাকবে। এ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের…
গত দেড় বছরে দেশের গণমাধ্যম খাতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই সময়ে অন্তত ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং ২৯টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দায়িত্ব পালনকালে হামলায় ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমের ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ বা প্রভাব তৈরির সুস্পষ্ট চেষ্টা না থাকলেও ‘মব’ সহিংসতার মাধ্যমে গণমাধ্যম কার্যালয়গুলোতে চাপ সৃষ্টি করা হচ্ছে। সাংবাদিক, লেখক ও মানবাধিকারকর্মীদের ওপর…
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা থানা পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ। তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা একটি মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আদালত মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর দুই আসামি হলেন— সাফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া…
বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের মধ্যে ট্যাবের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। স্বাচ্ছন্দে গেম খেলাটাই ছিল যার নেপথ্যে। তবে সময়ের সাথে স্মার্টফোন মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানোর সাথে গেম ভ্যারাইটি যুক্ত করায় সে চাহিদায় যেন কিছুটা ভাটা পড়ে। ইদানিং আবারও বেড়েছে ট্যাবের চাহিদা। শিক্ষার্থীদের পাশাপাশি তরুণ কর্পোরেট পেশাজীবীদের মধ্যে প্যাডের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সহজে নোট নেওয়া, প্রেজেন্টেশন রিভিউ করার পাশাপাশি দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ থাকায় ট্যাব হয়ে উঠছে পেশাজীবীদের নির্ভরযোগ্য ডিভাইস। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সে বর্ধিত চাহিদা মাথায় রেখে নিত্য নতুন সব মডেল নিয়ে আসছে। এক্ষেত্রে হ্যান্ডি আর মাল্টিটাস্কিং ফাংশনের মডেলগুলোই বাজারে এগিয়ে আছে। রেডমি প্যাড ২ প্রো সিরিজের মোড়কে নতুন দুটি…
উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কান্তা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে। শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কান্না কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জ্বালানি উপদেষ্টা। সেই নম্বর থেকে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া চাচ্ছে। ফেসবুকে ফাওজুল কবির লেখেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।’
