Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ৩০ এপ্রিল বাড়ানোর পর এবার কমলো সোনার দাম। মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায়…
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন স্বার্থে কোনো ধরনের আঘাত এলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজ-এর একটি বিশেষ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ওই অঞ্চলে পরিচালিত মার্কিন ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানকে “পৃথিবীর বুক থেকে মুছে ফেলা” হবে—যা বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও সক্ষমতার ওপর জোর দেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তার…
আজ ৫ মে, ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক বিষাদময় ও রক্তঝরা দিন। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলে মহানবী (সা.) ও পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদে সমবেত হওয়া হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাদের ওপর পরিচালিত হয়েছিল এক নজিরবিহীন যৌথ অভিযান। এক যুগ পেরিয়ে গেলেও সেই রাতের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের। ২০১৩ সালের শুরুতে শাহবাগের গণজাগরণ মঞ্চের কয়েকজন ব্লগারের মাধ্যমে ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজপথে নামে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তৎকালীন আমীর আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে ১৩ দফা দাবিতে আন্দোলন তীব্রতর হয়। সেই ধারাবাহিকতায় ৫ মে ঢাকা…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয় নিশ্চিত করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন গেরুয়া শিবির। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল ১৪৮। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। এই জয়ের পর রাজ্যজুড়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ আমরা ভারতের রাজনীতিতে আরেকটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। বর্তমানে ভারতে এমন কোনো রাজ্য নেই, যেখানে কমিউনিস্ট পার্টির সরকার বহাল আছে। এটি শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি মতাদর্শগত রূপান্তর।” জোড়াফুল ও পদ্মফুলের দীর্ঘ লড়াইয়ের পর প্রায় ১৫ বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতা হারালো তৃণমূল। বিজেপি তাদের বিজয়ের পতাকা উড়ালো…
দেশের ছয় জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীব্ন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬১ জন। এ ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে। হুনানের রাজধানী চাংশায় সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পর এই বিস্ফোরণ ঘটে বলে সিসিটিভি ও শিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর একটি বড় এলাকা জুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে, অনেক ভবন ধসে পড়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। দক্ষিণ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী,…
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মাঠ প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ থাকায় কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাতগুলোর উন্নয়নে জেলা প্রশাসকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এ মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ঋণ সুবিধা, প্রণোদনা এবং বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রম চালু রেখেছে। তিনি বলেন, দেশের প্রায় ৭৫ থেকে…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি। তিনি বলেন, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অপারেশনে থাকলেও শুধু নারকোটিক্স…
ইনজুরির ধাক্কায় বড় দুশ্চিন্তায় পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এর বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের অন্যতম ভরসা ওপেনার ফিল সল্ট আঙুলের চোটে জরুরি ভিত্তিতে ইংল্যান্ডে ফিরে যাওয়ায় মাঝপথেই বড় ধাক্কা খেয়েছে তারা। গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালস–এর বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সেভ করতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান সল্ট। এরপর অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত স্ক্যান করানোর জন্য তাকে দেশে ফিরতে হয়। চলতি মৌসুমে আরসিবির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ইংলিশ ওপেনার। ইনজুরির আগে ৬ ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করে দলের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে বিরাট কোহলি–এর সঙ্গে সুযোগ পেয়েছেন তরুণ জ্যাকব বেথেল। তবে এখন পর্যন্ত…
দেশের শোবিজ অঙ্গনে নিজের অভিনয়দক্ষতা ও বাছাইকৃত কাজের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন নাজিফা তুষি। তবে এই অবস্থানে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ অপেক্ষা, নীরবতা আর ধৈর্যের এক কঠিন পথ—যার গল্পই এবার তুলে ধরলেন তিনি নিজ মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ও নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন তুষি। তিনি জানান, শুরু থেকেই তিনি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেছেন, কখনোই তাড়াহুড়ো করে কাজ বেছে নেননি। তুষি বলেন, ‘একটা ক্ষুধা তো থাকেই—ভালো ক্যারেক্টার পাচ্ছি না বা পাচ্ছি কম। এখন হয়তো মানুষ আমাকে ভালো চরিত্র অফার করে, আমার প্রিয় নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন। কিন্তু এই জায়গায় আসতে আমাকে…
