Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব আসরের শিরোপা ছোঁয়ার স্বপ্নে আবারও জেগে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে চান দলের অভিজ্ঞ ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান। তার বিশ্বাস—এই মৌসুমই হতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর সেরা সুযোগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়াম-এ আর্সেনাল-এর মুখোমুখি হবে আতলেতিকো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি। প্রথম লেগে আতলেতিকোর মাঠে ১-১ সমতায় শেষ হয়েছিল ম্যাচটি। পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন ভিক্টর ইয়োকেরেস, পরে সমতায় ফেরান আতলেতিকোর হুলিয়ান আলভারেস। ফলে দ্বিতীয় লেগটি কার্যত ফাইনালে ওঠার লড়াইয়ে রূপ নিয়েছে। জয়ী দল মুখোমুখি হবে…
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি—যার পর্দার জীবন যতটা আলোচিত, বাস্তব জীবনের মাতৃত্ব ততটাই আবেগঘন। ব্যস্ততার মাঝেও তার পৃথিবীর কেন্দ্রজুড়ে এখন শুধুই দুই সন্তান—পুত্র পূণ্য ও দত্তক কন্যা প্রিয়ম। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে একা হাতে সন্তানদের বড় করে তুলছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। ব্যক্তিগত জীবনের ছোট ছোট সুখ-দুঃখ, বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত, নিয়মিতই শেয়ার করেন তিনি। এবার কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভালোবাসায় ভরা কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা। মেয়ের জন্মদিনে আবেগঘন ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’—এই…
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।’ আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের আলোকে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই মতনিবিময় সভার আয়োজন করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ডা. জুবাইদা রহমান বলেন, আজকে আমরা এখানে একত্রিত…
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’ বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়। তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়…
আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সংবাদমাধ্যম ভিন্নভাবে প্রচার করলেও জঙ্গিবাদ নিয়ে তার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘খুব বেশি ভিন্নতা’ ছিল না। দেশে জঙ্গি আছে কি না, সেই প্রশ্নে তার ভাষ্য, রেড অ্যালার্ট যেহেতু এখানো আছে, তার অর্থ ‘বুঝে নিতে হবে’। মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে দেশে এক্সট্রিমিজম বা উগ্রবাদের অস্তিত্ব রয়েছে। তিনি হয়তো ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করতে চাননি, কিন্তু মূল বক্তব্যে আমাদের মধ্যে কোনও বড় পার্থক্য নেই। এটিকে জঙ্গিবাদ বলুন বা উগ্রবাদ বলুন, এক…
পশ্চিমবঙ্গের পানিহাটিতে আলোচিত আরজি কর হাসপাতাল কাণ্ডে নিহত চিকিৎসক ডা. মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন রত্না দেবনাথ। চোখের পানি সামলে তিনি বলেন, ‘এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। বাংলার নির্যাতিত নারীদের পক্ষেই মানুষ রায় দিয়েছে।’ পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যখন চলছিল কামারহাটি, খড়দহ, পানিহাটি, বারানগর, দমদম এবং দমদম উত্তরের ভোটগণনা, তখন এই কেন্দ্রের দীর্ঘ করিডোরে বসে জয়ের সুবাস পাচ্ছিলেন রত্না দেবনাথ। রাজনীতির সঙ্গে পূর্বে কোনো সম্পৃক্ততা না থাকলেও পরিস্থিতিই তাকে রাজনীতির ময়দানে নিয়ে আসে বলে জানান…
পশ্চিমবঙ্গের নির্বাচনের শেষ মুহূর্তে এক আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় উঠে এসেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। বিহারের এই তরুণী শিল্পী এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর হয়ে প্রচারণায় অংশ নিয়ে বাংলার মানুষ, সংস্কৃতি এবং নিজের অভিজ্ঞতা নিয়ে গভীর অনুভূতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে তিনি লেখেন, এবারের পশ্চিমবঙ্গ সফর তার কাছে শুধু রাজনৈতিক অভিজ্ঞতা নয়—বরং এক আবেগময় যাত্রা। তিনি জানান, মাত্র চার দিনের এই সফরে যা দেখেছেন ও অনুভব করেছেন, তা আজীবন তার হৃদয়ে রয়ে যাবে। বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ করে মৈথিলী লিখেছেন, এই মাটিতে রয়েছে এক বিশেষ শক্তি ও প্রাণ। এখানকার মানুষের দৃঢ় সিদ্ধান্ত তাকে গভীরভাবে অনুপ্রাণিত…
তামিলনাড়ুর বিরুগামবাক্কম বিধানসভা আসনে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন। তিনি অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক রাজেন্দ্রনের ছেলে। প্রথম নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১০০টির বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে, যার মধ্যে বিরুগামবাক্কম অন্যতম গুরুত্বপূর্ণ আসন। চেন্নাই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এই আসনে সাবারিনাথনের জয়কে শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন ঘটনাও হিসেবে দেখা হচ্ছে। দলের ভেতরে বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ব্যক্তিগত যোগাযোগ যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সাবারিনাথনের এই জয় তারই এক উজ্জ্বল উদাহরণ। নির্বাচন কমিশনের…
কেরালার রাজনীতিতে ৪৬ বছরের অজেয় দুর্গের পতন ঘটিয়ে ইতিহাস রচনা করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) তরুণ নেত্রী ফাতেমা তাহলিয়া। সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, কোজিকোড জেলার পেরাম্বরা আসনে তিনি ক্ষমতাসীন এলডিএফ জোটের কনভেনার ও হেভিওয়েট নেতা টি পি রামকৃষ্ণানকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে তাহলিয়া কেবল নিজের দলের প্রথম নারী বিধায়ক হওয়ার গৌরবই অর্জন করেননি, বরং ১৯৮০ সাল থেকে সিপিআইএমের একচ্ছত্র আধিপত্য থাকা এই আসনে হানা দিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়েছেন। পেশায় আইনজীবী ও হিজাব পরিহিত এই লড়াকু তরুণীর বিজয়কে কেরালার রাজনৈতিক বিশ্লেষকরা বামপন্থিদের জন্য এক বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন। ফাতেমা তাহলিয়ার এই…
