Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
দীর্ঘ সময় পর আবারও টেস্ট ক্রিকেটের আবহে ফিরছে বাংলাদেশ দল। সাদা বলের ব্যস্ততা পেছনে ফেলে এবার লাল বলের চ্যালেঞ্জে নামতে প্রস্তুত টাইগাররা। বছরের প্রথম টেস্ট সিরিজে প্রতিপক্ষ পাকিস্তান, আর সেই লড়াইকে সামনে রেখে নতুন লক্ষ্য আর আত্মবিশ্বাসের কথা শোনালেন প্রধান কোচ ফিল সিমন্স। প্রথম টেস্টের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসে সিমন্স জানালেন, অতীতের সাফল্যে ভর করে বসে থাকতে চান না তারা। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে পিছনে ফেলে নতুন করে ইতিহাস গড়ার প্রত্যয় তার কণ্ঠে স্পষ্ট। তিনি বলেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’ দলের তরুণ পেসার…
রূপালি পর্দার উজ্জ্বল আলো আর আভিজাত্যের আড়ালেও একেবারে সহজ-সরল জীবনযাপনেই স্বস্তি খুঁজে পান জয়া আহসান। প্রকৃতির কাছাকাছি থাকা আর দেশি খাবারের প্রতি তার টান নতুন কিছু নয়—আর সেই ভালোবাসারই এক টুকরো ঝলক মিলল এবার সামাজিক মাধ্যমে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই নিজের ছোট ছোট আনন্দ ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি ডুমুর হাতে উচ্ছ্বাস প্রকাশ করে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হলুদ রঙের টিশার্ট পরে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। একদিকে বড় পাত্রভর্তি দেশি ডুমুর, পাশে সজনে ডাঁটা—সব মিলিয়ে…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনে বিজয় উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতায় চার জন নিহত হয়েছে। বুধবার (৬ মে ) পুলিশ ও দলীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১০ কোটির বেশি জনসংখ্যার এই গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় রাজ্যে বিপুল জয় অর্জন করেছে। সোমবার ঘোষিত ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয়েছে দলটি। পশ্চিমবঙ্গে এটাই তাদের প্রথম বিজয়। কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০১১ সাল থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন মোদির কড়া সমালোচক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি। আঞ্চলিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি)’র নেত্রী মমতা ব্যানার্জি নিজ আসনেও পরাজিত হয়েছেন।…
বিদায়ী এপ্রিল মাসে সড়ক-নৌ ও রেলপথে ৫০৪ দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। এ ছাড়া আহত হয়েছেন ৭৩৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনটি রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত এপ্রিলে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১১৩ জন, যা মোট নিহতের ২৭.৯৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০.৬৬ শতাংশ। এ ছাড়া ১০২ জন পথচারী দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫.২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন, অর্থাৎ…
বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে টেক জায়ান্ট ওয়ালটন| সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু উৎপাদন সক্ষমতাই নয়; বরং কার্যকর পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বোচ্চ দক্ষতায় কাজ পরিচালনার জন্য একটি আধুনিক ও সুসংগঠিত কর্মপরিবেশ অপিরহার্য| সেই ধারাবাহিকতায় ভবিষ্যত প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীতে ১৮ লাখ বর্গফুট আয়তনের দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক, টেকসই ও গ্রিন আইকনিক অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন| ওয়ালটন আইকনিক টাওয়ার নির্মাণে আর্কিটেকচারাল, কন্সট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং এ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ¯^নামধন্য তিনটি প্রতিষ্ঠান- ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং| রবিবার (৩ মে)…
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার ঘটনার মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। এরপর জামিনের আবেদন করেন তিনি। বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এসময় আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। পাশাপাশি এদিন জলিল মন্ডলের জামিন চেয়ে আজ শুনানি করেন তার আইনজীবী। শুনানি শেষে শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর…
অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপ নেওয়া সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেছেন। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এককভাবে উল্লেখযোগ্য আসন জয়ের পর এবার সরকার গঠনের পথে বড় সমর্থন পেল ভারতীয় জাতীয় কংগ্রেস-এর কাছ থেকে। দলের সাংসদ সসিকান্ত সেথিল জানিয়েছেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে টিভিকে-কে সমর্থনের অনুমোদন দিয়েছে। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও এগিয়ে গেল বিজয়ের দল। তামিলনাড়ু বিধানসভায় মোট ১১৮টি আসন দরকার হলেও টিভিকে ইতিমধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে। কংগ্রেসের ৫টি আসন যুক্ত হলে সংখ্যাটি আরও শক্তিশালী হয়। পাশাপাশি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (৬ মে) দুপুর ১২টায় সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতকে শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৫ মে) রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এরপর তিনি আরও দুটি পোস্ট দেন। একটি পোস্টে প্রশ্ন তুলে তিনি লেখেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?” অপর…
দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি বলছে, আজ বুধবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সোনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টা পর এখন একই পরিমাণ দাম বাড়ানো হলো। বাজুস জানায়, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮…
