Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের ক্ষমতার অবসান ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার সূর্য অস্তমিত হতেই পাঁচ দশক পর প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং হেনস্তার ঘটনা ঘটেছে। এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে কিছু মানুষ। ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট পরা অবস্থায় হাত জোড় করে নিরাপত্তাকর্মীদের সহায়তায় মাথা নিচু করে ভিড় পার হচ্ছেন তিনি। দেবকে কটাক্ষ করে ‘চোর চোর’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের নিয়ে সমালোচনার…
সারা দেশে হামের প্রাদুর্ভাবে অন্তত তিন শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে হামকে ‘মহামারি’ ঘোষণা করে তা প্রতিরোধে জরুরি ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে। বিপুলসংখ্যক শিশুর প্রাণহানির জন্য তৎকালীন সরকারপ্রধান ও স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করে তাঁদের বিচারের দাবি…
টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি আজ আবার বেড়ে দুই লাখ ৪৪ হাজার টাকায় উঠেছে। গতকাল যা ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে। বেধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ…
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভোরে ইসলামপুর এলাকায় স’ মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো…
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর সদস্যদের আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেয়া হবে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গতকাল মঙ্গলবার (৫ মে) কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত ২১…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে। তিনি বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফের মাধ্যমে আসা হাম-রুবেলার ১৫ লাখ ডোজ এবং টিটেনাস ও ডিপথেরিয়া তথা টিডির ৯ লাখ ডোজ (৯০ হাজার ভায়াল) ভ্যাকসিন গ্রহণ করেন। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে এসব টিকা দেশে এসে পৌছায়। টিকা গ্রহণ শেষ স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের কিছু সিদ্ধান্তের কারণে ইপিআই কর্মসূচি ক্ষতিগ্রস্থ হলেও বর্তমান সরকার এটিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ওপেন টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করে সরাসরি ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।…
অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতায় সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, খুব সহজে এখন অনলাইনভিত্তিক মিডিয়া চালু করা যাচ্ছে। সেখানে নীতিমালার একটা অভাব আছেÑ এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন। তাই সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার দ্রুত নীতিমালা ও রেগুলেটরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিচ্ছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে, সাংবাদিক হওয়ার…
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেন, জুলাই একবারই এসেছিল, তখন হলের তালা ভাঙা ছিল দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জুলাই একবার ই এসেছিলো। মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাংগা জোয়ারকে সাপোর্ট দিয়েছিলো সারাদেশের মানুষ। কারন সেটি ছিলো দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো।’ তবে পরবর্তী সময়ে একই ধরনের ঘটনা আর সেই প্রেক্ষাপট বহন করেনি বলে দাবি করেন তিনি। মানসুরার মতে, পরে যতবার হলের তালা ভেঙে বের হওয়ার ঘটনা ঘটেছে, তার…
দীর্ঘ সময় পর আবারও টেস্ট ক্রিকেটের আবহে ফিরছে বাংলাদেশ দল। সাদা বলের ব্যস্ততা পেছনে ফেলে এবার লাল বলের চ্যালেঞ্জে নামতে প্রস্তুত টাইগাররা। বছরের প্রথম টেস্ট সিরিজে প্রতিপক্ষ পাকিস্তান, আর সেই লড়াইকে সামনে রেখে নতুন লক্ষ্য আর আত্মবিশ্বাসের কথা শোনালেন প্রধান কোচ ফিল সিমন্স। প্রথম টেস্টের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসে সিমন্স জানালেন, অতীতের সাফল্যে ভর করে বসে থাকতে চান না তারা। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে পিছনে ফেলে নতুন করে ইতিহাস গড়ার প্রত্যয় তার কণ্ঠে স্পষ্ট। তিনি বলেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’ দলের তরুণ পেসার…
রূপালি পর্দার উজ্জ্বল আলো আর আভিজাত্যের আড়ালেও একেবারে সহজ-সরল জীবনযাপনেই স্বস্তি খুঁজে পান জয়া আহসান। প্রকৃতির কাছাকাছি থাকা আর দেশি খাবারের প্রতি তার টান নতুন কিছু নয়—আর সেই ভালোবাসারই এক টুকরো ঝলক মিলল এবার সামাজিক মাধ্যমে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই নিজের ছোট ছোট আনন্দ ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি ডুমুর হাতে উচ্ছ্বাস প্রকাশ করে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হলুদ রঙের টিশার্ট পরে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। একদিকে বড় পাত্রভর্তি দেশি ডুমুর, পাশে সজনে ডাঁটা—সব মিলিয়ে…
