Author: স্টাফ রিপোর্টার

বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে অপরিমেয় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যার কারণে রবীন্দ্রনাথের প্রতি অকৃত্রিম ঋনে আবদ্ধ বাংলা সাহিত্যসহ সারাবিশ্বের বাঙালি। আজ ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ বছর রাষ্ট্রীয়ভাবে কবির জন্মবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী দিবসটি উদযাপিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এছাড়াও জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান (নৃত্য, সংগীত ও আবৃত্তি) পরিবেশিত হবে। ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি পালন করা হবে। পাশাপাশি কবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়…

Read More

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বহির্ভূত উৎস থেকে রাজস্ব আয় বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বাড়তে থাকা বাজেট চাপ ও উন্নয়ন ব্যয় সামাল দিতে বিকল্প উৎস থেকে আয় বাড়ানোর প্রয়োজনীয়তা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরে এনবিআরবহির্ভূত খাত থেকে মোট ৯১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৩৯.৫ শতাংশ বেশি। এর মধ্যে নন-ট্যাক্স রাজস্বের লক্ষ্য ধরা হয়েছে ৬৬ হাজার কোটি টাকা, যা বর্তমানে ৪৬ হাজার কোটি টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। একইভাবে নন-এনবিআর কর আদায়ের লক্ষ্য বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা করা হচ্ছে,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এ সময় তাঁরা ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

Read More

চলতি আইপিএলে একের পর এক ধাক্কায় দিশেহারা মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠের পারফরম্যান্সে হতাশা থাকলেও এবার দলটির দুশ্চিন্তা আরও বেড়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে। দুজনেরই পরবর্তী ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়ায় নেতৃত্ব সংকটে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে রোহিত শর্মার নাম। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচের আগে দলটি রায়পুরে গেলেও পুরো স্কোয়াড একসঙ্গে যায়নি। একাধিক ভাগে সফর করেছে ক্রিকেটাররা। প্রথম দফায় যাওয়ার কথা ছিল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। কিন্তু তিনি যাননি। পরে দ্বিতীয় দফায় যাওয়ার কথা ছিল সূর্যকুমার যাদবের, তিনিও দলের সঙ্গে যোগ দেননি। ফলে দুজনেরই ম্যাচ…

Read More

মডেলিং থেকে অভিনয়ে এসে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তানজিয়া জামান মিথিলা। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি বলিউডেও কাজ করে ইতোমধ্যে নিজের সম্ভাবনার জানান দিয়েছেন এই অভিনেত্রী। এবার শাকিব খানের বহুল আলোচিত ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হয়ে আবারও আলোচনায় তিনি। তবে নতুন কাজের পাশাপাশি সম্প্রতি ব্যক্তিজীবন ও ভালোবাসা নিয়েও খোলামেলা কথা বলেছেন মিথিলা। মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা। এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে…

Read More

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। দেখতে প্রিমিয়াম ও এলিগেন্ট লাগবে এমন স্মার্টফোন চাওয়া ব্যবহারকারীদের জন্য স্টাইলিশ, আইকনিক ও ট্রেন্ড-ফরওয়ার্ড ফ্লাগশিপ-ইন্সপায়ার্ড ডিজাইনে অপো এ৬সি স্মার্টফোন নিয়ে আসছে অপো, যা এতোদিন ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসের জন্য সংরক্ষিত ছিলো। আশা করা হচ্ছে, অপো এ৬সিতে স্লিক ফ্ল্যাট-ফ্রেম বডি, পলিশড ফিনিশ, প্রিমিয়াম ক্যামেরা লেআউট ও ক্লিন মিনিমালিস্ট অ্যাপিয়ারেন্স থাকবে, যা বিশ্বজুড়ে আজকের আধুনিক লাক্সারি স্মার্টফোন ট্রেন্ডের প্রতিফলন। প্রথম দেখাতেই ডিভাইসটি একটি রিফাইন্ড ফ্ল্যাগশিপ-ইন্সপায়ার্ড ভাইব দিবে, যা এই ক্যাটাগরির তুলনায় বেশি প্রিমিয়াম অনুভূতি নিশ্চিত করবে। উপযোগিতার পাশাপাশি নান্দনিকতা পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য অপো এ৬সি আভিজাত্য ও সাবলীলতা একসাথে…

Read More

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজ নামের আগে ‘অ্যাডভোকেট’ যোগ করতে চেয়েছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জন্য তিনি আবেদনও করেছিলেন নির্বাচন কমিশনে (ইসি)। তবে, তার এই আবেদন নামঞ্জুর করে দেয়া হয়েছে। কিন্তু, এতেও দমে যাননি সংসদের হুইপ। ফের করেছেন আবেদন। বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা যায়, সম্প্রতি এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় পরিচয়পত্রে নিজ নাম সংশোধন করে ‘অ্যাডভোকেট’ যোগ করার আবেদন করেন। অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় কমিশন তা মঞ্জুর করেনি। পরবর্তীতে তিনি পুনর্বিবেচনার আবেদন করেন। তবে, কমিশন এখনও সিদ্ধান্ত দেয়নি। ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে আদালতের আদেশ থাকায়…

Read More

ফজলুর রহমান-কে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ফজলুর রহমান হাওরাঞ্চলের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছেন। বুধবার (৬ মে) রাতে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ফজলুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে সরাসরি ডেকে পাঠিয়েছেন এবং তিনি এলাকাগত বিভিন্ন সমস্যা ও হাওরের পরিস্থিতি তুলে ধরবেন। ফজলুর রহমান জানান, গত কয়েক দিন তিনি নিজ নির্বাচনি এলাকায় ছিলেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি আরও বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে নির্দেশ দেন এবং তিন মাসের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন, যা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক…

Read More

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছেই না। সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন এখনও পুরোপুরি নিশ্চিত না হওয়ায় অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি–র মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ আপাতত পিছিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে এখনও কাজ চালিয়ে যাচ্ছে। দলটির দাবি যাচাই না হওয়া পর্যন্ত শপথ আয়োজন করতে রাজি নন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। এরইমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দল ও নির্দলীয় সদস্যও বিজয়ের পাশে দাঁড়াতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে টিভিকের…

Read More

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় বিদেশি নাগরিকদের পাচারের অভিযোগে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। সর্বশেষ মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এই পদক্ষেপে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এর মধ্যে রয়েছে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে। তদন্তে জানা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিতো। কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য…

Read More