Author: স্টাফ রিপোর্টার

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩২ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। স্বাস্থ্য অধিদফতর বলছে, গেল…

Read More

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Read More

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থপাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুদেশ। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো: তথ্য আদান-প্রদান: মাদক পাচারকারী ব্যক্তি,…

Read More

আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর মধ্যে ঈদুল আজহার ছুটিও রয়েছে। তবে ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে। এদিকে কলেজের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন অবকাশের কথা উল্লেখ না…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি কন্যাসন্তান জন্মের সুখবর জানান। লেভিট জানান, গত ১ মে তাদের পরিবারে আসে ছোট্ট ‘ভিয়ানা’, যার ডাকনাম ‘ভিভি’। তিনি বলেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে বড় ভাইও নতুন অতিথিকে ঘিরে দারুণ আনন্দে সময় কাটাচ্ছে। পরিবারজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এটি লেভিট ও তার স্বামী নিকোলাস রিচিওর দ্বিতীয় সন্তান। ভিয়ানার জন্মের কয়েক দিন আগেই হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত বিখ্যাত জাদুকর ও মানসপাঠক ওজ পার্লম্যান লেভিটের অনাগত সন্তানের…

Read More

হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। বুধবার (৬ মে) স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে একটি ফলোআপ প্রতিবেদন এবং ৭ ফেব্রুয়ারি একটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়। বাদীর অভিযোগ, এসব প্রতিবেদন প্রকাশের ফলে তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে।…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেড় বছরে যে পরিমাণ লুট করেছে তা আওয়ামী লীগ তিন বছরেও করেনি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল। সম্প্রতি এক টক শোতে এ মন্তব্য করেন তিনি। শহিদুল ইসলাম বাবুল বলেন, এনসিপি দেড় বছরে যে পরিমাণ লুট করেছে তা আওয়ামী লীগ তিন বছরেও করেনি। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বললাম এনসিপি প্রশাসনে বদলি বাণিজ্য নিয়ে বিপুল পরিমাণ টাকা লুট করেছে। হাজার হাজার রিপোর্টও এসেছে। আমি এর প্রমাণও দিতে পারব। আপনারা চাইলে এক শবার প্রমাণ দেব যে এনসিপি দুর্নীতি করেছে।’

Read More

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি মিলছে না সাধারণ মানুষের। একের পর এক বাড়ছে দৈনন্দিন খরচের চাপ। এরই মধ্যে রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। টানা বৃষ্টি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে বলে দাবি বিক্রেতাদের। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত, যা নতুন করে ভোগান্তিতে ফেলেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। শুক্রবার (০৮ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পেঁপে ও শসার দাম কেজিতে ১০০ টাকায় পৌঁছেছে। কাঁকরোল বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ দামের একটি। এছাড়া বেগুনের দামও…

Read More

গরমের তীব্রতার মাঝেই দেশের পাঁচ জেলায় সন্ধ্যার আগে ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোকে। এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর…

Read More

দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। শুক্রবার (৮ মে) সকাল থেকে চট্টগ্রামের এই শোধনাগারটিতে পুনরায় পরিশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমদানিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, নতুন চালান আসার মাধ্যমে তার অবসান ঘটল। ​বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার পর থেকেই রিফাইনারির ভেতরে যান্ত্রিক কর্মতৎপরতা শুরু হয়। তবে প্রাথমিক কারিগরি সমন্বয় ও নিরাপত্তার খাতিরে প্রথম কয়েক ঘণ্টা সীমিত পরিসরে কার্যক্রম চালানো হয়। শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ​ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, বর্তমানে…

Read More