Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
চলতি বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। রবিবার (১০ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আরিফ হোসেন খান। তিনি জানান, শুধু গত তিন দিনেই—বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত—দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংক–এর তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই…
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দিয়েছেন আদালত। তাদের দুইজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ২০২৪ সালের ২১ আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও…
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানিতে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে বছরের প্রথম চার মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি আগের বছরের তুলনায় দ্বিগুণ ছাড়িয়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ১০৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে এটি ছিল ৯ হাজার ৫৩৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ১০১ শতাংশ। অন্যদিকে, এই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে খুবই সামান্য। মাত্র ৩ দশমিক ৩২ শতাংশ বেড়ে রপ্তানি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৬২ কোটি টাকায়। এনবিআর বলছে, মোট আমদানির বড় একটি…
ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি। আদালতের মতে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। আদালত পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন…
মরক্কোতে একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে গত সপ্তাহে নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনার মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। নিহত সেনার পরিচয় নিশ্চিত করে সেনাবাহিনী জানায়, তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড এলাকার বাসিন্দা ২৭ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট কেন্ড্রিক ল্যামন্ট কি জুনিয়র। তিনি প্লাটুন লিডার ও বিমান প্রতিরক্ষা আর্টিলারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। মরক্কোর সামরিক অনুসন্ধানকারী দল ২ মে খাড়া পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই সেনার সন্ধানে অভিযান চালাতে গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে সমুদ্রের পানিতে এক সেনার মরদেহ উদ্ধার করে। অন্য নিখোঁজ সেনার সন্ধানে এখনো যুক্তরাষ্ট্র ও মরক্কোর বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।…
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় ইতিহাস গড়ল বার্সেলোনা। ইতিহাসে প্রথমবারের মতো ক্লাসিকো ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি। কাতালানদের হয়ে দু’টি গোল করেন রাশফোর্ড ও ফেরান তোরেস। এটি লা লিগায় বার্সেলোনার ২৯তম শিরোপা। রোববার (১০ মে) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৯ম মিনিটে ডি-বক্সের একটু বাইরে ফেরান তোরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা। যা নিপুঁনভাবে কাজে লাগান ফরোয়ার্ড মার্কাশ রাশফোর্ড। দারুণ বাঁকানো এক শটে রিয়াল গোলকিপার থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে শক্তির জানান দেন তিনি। শুরুর এই ধাক্কা সামাল…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন। ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’ তিনি জানান, শিক্ষকতাজীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পরিকল্পনা ছিল না বলে উল্লেখ করেন। তবে ২০২৪ সালের…
লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন। খবর আল জাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিচালিত দুটি স্থাপনায় পৃথক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহ চললেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করার পর এখন পর্যন্ত দেশটিতে নিহত…
দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে…
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত জেদ্দাগামী এসব ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও দুইজন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন। এদিকে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২১ হাজার ১৪ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক সেবা নিয়েছেন ১৩ হাজার ৭৮০ জন। হজ অফিস জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট…
