Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
- দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা
- সিএমপিতে ডিসি পদে রদবদল
- খুব শিগগিরই সবথেকে ঘৃণ্য দল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন
- দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৬
- আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল
- যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
- অবশেষে যুক্তরাষ্ট্রের পথে ভোজিনহার মা
Author: স্টাফ রিপোর্টার
পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী মো. নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে গণঅধিকার পরিষদের এই প্রার্থীর বিজয়ের তথ্য জানা গেছে। এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
ঢাকা-৬ আসনের তিনটি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৮০০টি ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৯৩৬টি ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) টিকাটুলি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশিত ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে। সেখানে ৩৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়ে ১ হাজার ৪৮১টি। এতে ইশরাক হোসেন ৮১২টি ও আব্দুল মান্নান ৬১৬টি ভোট পান। গণভোটে এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি। ৩৪ নম্বর কেন্দ্রে মোট ভোট গণনা হয়েছে ১…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তারই অংশ হিসেবে বগুড়া-৬ (সদর) আসনের ১২ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সামগ্রিকভাবে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য মতে, ঘোষিত ১২টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট। এদিকে ঢাকা-১৭ আসনেও কয়েকটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন তারেক রহমান।
ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট…
বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালি দিনের কথা উঠলেই যে নামটি সবার আগে স্মরণে আসে, তিনি কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মাত্র ১৩ বছর বয়সে এফডিসির আঙিনায় পা রেখেছিলেন তিনি। যে প্রাঙ্গণ একসময় ছিল তার কর্মজীবনের প্রাণকেন্দ্র, আজ সেই এফডিসিই তার কাছে হয়ে উঠেছে অচেনা ও বেদনাবিধুর স্মৃতির জায়গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং এফডিসির পরিবর্তিত বাস্তবতা নিয়ে গভীর ক্ষোভ ও হাহাকার প্রকাশ করেন ববিতা। তিনি বলেন, ‘আমার গাড়ি যদি এফডিসির পাশ দিয়ে যায়, একবার তাকাই ঠিকই, কিন্তু আর ভালো লাগে না। মনটা কাঁদে। এই এফডিসি কেমন হয়ে গেছে! সেই ১৩ বছর বয়স থেকে যখন খেলাধুলা করি, তখন থেকেই আমি এখানে ইন…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অনেক সুন্দর হয়েছে। সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে মানুষের যে আগ্রহ-উচ্ছ্বাস, সেটা দেখেছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে মানুষ আনন্দের উৎসব পেয়েছে। এবার ভোট এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি। তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে, ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছি। নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান মির্জা ফখরুল।
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঐতিহাসিক মহোৎসব। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন কেন্দ্রসহ সারা দেশের নির্বাচনি এলাকাগুলোতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিকাল সাড়ে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়াবেন, তারা নির্ধারিত সময়ের পরেও ভোট দিতে পারবেন; তবে এরপর আর নতুন কাউকে লাইনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে রাজধানীর এক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিকাল ৪টায় ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকলেও…
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বাসার পাশেই এই ভোটকেন্দ্র অবস্থিত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী। তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন—ডাব প্রতীকের…
