Author: স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন…

Read More

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার একটু পরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি আবাসিক ভবনের ৪ তলায় আগুন লেগেছে- রাতে ১১টা ১২ মিনিটে এমন সংবাদ আসে আমাদের কাছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের সংবাদও আসেনি বলে জানান তিনি।

Read More

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। ‎‎ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। ভাষণটি আজ সন্ধ্যায় বিটিভি, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া, দেশব্যাপী নির্বাচনি সামগ্রী বিতরণ ও ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে- এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়; বরং রাষ্ট্র কোন পথে এগোবে—তার সিদ্ধান্ত জনগণ নেবে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন…

Read More

বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই চোট পান হাসারাঙ্গা। চোট নিয়েও তিনি নিজের বোলিং কোটা পূরণ করেন এবং চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে চাপের মধ্যে রাখেন। তবে এরপর আর মাঠে নামা হচ্ছে না তার। সোমবার করা এমআরআই স্ক্যানে হাসারাঙ্গার বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক রিপোর্ট পর্যালোচনা করার পর তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাসারাঙ্গার পরিবর্তে লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্থকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা…

Read More

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্য এলো বড় অর্জন। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’ এই উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে। উৎসবের শুরু থেকেই সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা সুমিতসহ অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পুরস্কার ঘোষণার মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণভাবে গিয়েছিলাম। ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাততালি দেব। কিন্তু সেই হাততালিই যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন আনন্দটা…

Read More

চার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ড ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১১ কিলোমিটার দূরে।

Read More

নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ও ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সকালে পুলিশ ও ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে…

Read More

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৮২টি দেশের মধ্যে ১০০-তে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশ এই অবস্থানে রয়েছে। উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫০তম। গত বছর বাংলাদেশ ১৪তম স্থানে ছিল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান। এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ১৮২টি দেশের মধ্যে ১০০ এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরে যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি’র নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া, বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। সম্প্রতি জারি করা ইসির পরিপত্রে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা…

Read More