Author: স্টাফ রিপোর্টার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া উচিত। সেইসঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে ‘সবাই ক্ষতিগ্রস্ত হবে’। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতোমধ্যেই চাপে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়াও রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। তিনি জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা ‘সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত’। তিনি বলেন, সংঘাতসংশ্লিষ্ট…

Read More

পুলিশ বাহিনীকে আরও মানবিক, জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে রাষ্ট্রপ্রধান বলেন, দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। মো. সাহাবুদ্দিন বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের জানমালের সুরক্ষা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব…

Read More

মা—এই একটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত ভালোবাসা, মায়া আর নির্ভরতার গল্প। জীবনের প্রথম স্পর্শ, প্রথম আশ্রয়, প্রথম শেখা আর নিঃস্বার্থ স্নেহের আরেক নাম মা। সন্তানের সুখে যিনি হাসেন, দুঃখে যিনি নীরবে কাঁদেন, নিজের সবটুকু উজাড় করে যিনি আগলে রাখেন পরিবারকে—তিনি মা। তাই পৃথিবীর সবচেয়ে মধুর, সবচেয়ে আপন শব্দটির নামও ‘মা’। আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। সেই ধারাবাহিকতায় এবার দিবসটি পালিত হচ্ছে আজ ১০ মে। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি যেন মনে করিয়ে দেয়—মা শুধু একজন মানুষ নন, তিনি সন্তানের পুরো পৃথিবী। বিশ্ব মা…

Read More

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে আজ রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। পুলিশ সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় হলো পদক অনুষ্ঠান। তবে এখনো পদকের প্রজ্ঞাপন জারি হয়নি। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

Read More

লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহতে চালানো এক হামলায় শিশুসহ অন্তত সাতজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ এলাকায় একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। এতে এক সিরীয় নাগরিক নিহত হন এবং তার ১২ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এখন…

Read More

জন্মদিনের কেক কেটে দিন শুরু, আর ব্যাট হাতে রেকর্ড গড়ে দিনটাকে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে হাফসেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটির পাশাপাশি দেশের হয়ে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড এখন এককভাবে তার দখলে। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলছে মিরপুরে। ম্যাচ শুরুর আগে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। শনিবার দ্বিতীয় দিনের খেলায় ফিফটি পূর্ণ করেই সেই রেকর্ডে একক…

Read More

পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎই চমক তৈরি করেছেন টলিউড নির্মাতা ও বারাকপুরের সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে পরাজয়ের মাত্র একদিনের মাথায় সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। আর তার এই সিদ্ধান্ত ঘিরেই এবার প্রকাশ্যে কড়া মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক মাধ্যমে রাজ চক্রবর্তী রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। এরপর থেকেই টলিউড ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। রাজের এই সিদ্ধান্তকে ইঙ্গিত করে সৌরভ পালোধি সামাজিক মাধ্যমে লেখেন, “হেরে গেলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? এদেরকে কি মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়া যায় না?” যদিও তিনি সরাসরি রাজের নাম উল্লেখ…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত ১২৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। এদিকে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ১৮ হাজার ৯৮৭ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়েছেন আরও ১৩ হাজার ১১…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্মান, ভারসাম্য ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সরকার এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, যা হবে বহুমাত্রিক, নমনীয় এবং কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নয়।’ আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ : নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। একক শক্তির আধিপত্যের যুগ শেষের পথে এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশকে কৌশলগতভাবে…

Read More

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ। শনিবার (৯ মে) দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তর পরিদর্শনে এলে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সচিবকে শুভেচ্ছা জানান। দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক…

Read More