Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বুধবার (১৩) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র…
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘আসন্ন ঈদ-উল-আজহা ২০২৬ এর প্রাক্কালে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা প্রদানসহ এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহার প্রাক্কালে এবং পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল ঈদের…
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। সরকারের কোনো রাজনৈতিক নিয়োগ বা প্রভাব এখানে কাজ করবে না, এটি হবে শতভাগ পেশাদার প্রতিষ্ঠান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। এটি কেবল একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের সামগ্রিক স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান করার একটি প্ল্যাটফর্ম। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মের প্রধান দুটি সমস্যা হলো ফান্ডের অভাব এবং জামানত প্রদানের অক্ষমতা।…
বাম পায়ের জাদুকরী ছোঁয়ায় ব্রাজিলের ক্লাব পালমেইরাস-এ ‘মেসিনিও’ নামে পরিচিতি পেয়েছিলেন তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ান। অল্প বয়সেই ইউরোপের বড় মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় তারকা। মাত্র ১৯ বছর বয়সেই চেলসি-এর হয়ে উজ্জ্বল ভবিষ্যতের আভাস দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান বিস্ময়বালক। অনেকেই আশা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম বড় ভরসা হবেন তিনি। কিন্তু ভাগ্য যেন লিখে রেখেছিল অন্য গল্প। একটি দুর্ভাগ্যজনক চোট থামিয়ে দিল তাঁর স্বপ্নের পথচলা। গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেড-এর বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুর মাংসপেশিতে গুরুতর চোট পান এস্তেভাও। শুরুতে আশাবাদী ছিলেন চিকিৎসকেরা। ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই হয়তো পুরোপুরি সেরে উঠবেন তিনি।…
ঢালিউডের গ্ল্যামারাস জগতে একজন নায়িকার হাসির আড়ালে কতটা কঠোর প্রস্তুতি আর আত্মত্যাগ লুকিয়ে থাকে, তা খুব কম মানুষই জানেন। পর্দায় যাদের আমরা নিখুঁত রূপে দেখি, তাদের সেই ঝলমলে উপস্থিতির পেছনে থাকে দীর্ঘ অনুশীলন, ধৈর্য আর নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার গল্প। ঠিক তেমনই এক অজানা অধ্যায়ের কথা এবার সামনে আনলেন ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মুগ্ধতায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করেন। সেখানে তিনি জানান, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পরও প্রথমদিকে নিজেকে চিত্রনায়িকা ভাবতেই পারতেন না। বরং সিনেমায় কাজ শুরুর আগে তাকে পার হতে হয়েছিল কঠোর…
উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন| নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন| এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেয় আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা| মঙ্গলবার (১২ মে)বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড…
উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন| নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন| এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেয় আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা| মঙ্গলবার (১২ মে)বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড…
যুবসমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অকালমৃত্যু কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো। সংবাদ সম্মেলনে চারটি মূল্যস্তর নির্ধারণ করে সিগারেটের দাম বাড়ানোর সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হল প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন। প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা এবং এর সঙ্গে ৬৭ শতাংশ এক্সাইজ বা আবগারি শুল্ক ও…
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় অনুষ্ঠানের প্রশ্নপর্বে তাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই বলে শিক্ষার্থীদের জানিয়ে দেন তিনি। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন অনুরোধ করেন। বৈঠকটির শুরুতেই তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। এ সময় তাকে প্রশ্ন করেন মোবাশ্বেরুজ্জামান হাসান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।
সারাদেশে হাম মহামারীতে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করে বিচার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, সময়মতো টিকা সংগ্রহ ও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “চার শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার করতে হবে। জনগণের স্বাস্থ্য নিয়ে যারা অবহেলা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।” তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ থাকার পরও প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। তার ভাষ্য, “জনগণের জীবন রক্ষার চেয়ে সরকার অন্য বিষয় নিয়ে…
