Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Author: স্টাফ রিপোর্টার
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম রোগ নিশ্চিত হওয়া গেছে। বাকিরা সন্দেহজনক হাম রোগে মারা গেছে, অর্থাৎ তাদের শরীরে হামের উপসর্গ ছিল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ১১১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে…
বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী পরাশক্তি—চীন ও যুক্তরাষ্ট্র—এর সম্পর্কের ক্ষেত্রে বইছে পরিবর্তনের নতুন হাওয়া। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল–এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মধ্যে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক ও আলোচনা শেষে দুই দেশের সম্পর্কে সূচিত হয়েছে এক নতুন অধ্যায়। বৃহস্পতিবার বেইজিংয়ে ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানান শি জিনপিং। এরপর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি হিসেবে “গঠনমূলক ও কৌশলগত স্থিতিশীল সম্পর্ক” গড়ে তোলার বিষয়ে একমত হন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈরিতা ও উত্তেজনার পর এটি দুই দেশের সম্পর্কে এক বড় ধরনের “রিসেট” বা পুনর্গঠনের ইঙ্গিত বহন করছে। নতুন সম্পর্কের রূপরেখা তুলে…
রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। বিশেষ করে সবজি ও ডিমের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে উঠে গেছে। একই সঙ্গে ডজনপ্রতি ডিমের দামও বেড়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। এতে সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করছেন ভোক্তারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দামই চড়া। লম্বা বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং ঝিঙ্গা ১০০ টাকা দরে। এছাড়া বরবটি ও কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা,…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী বাজৌর জেলা এলাকায় একটি স্কাউট ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিকসহ অন্তত ৮ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি জোরপূর্বক ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তান সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদারের ঘোষণা দিয়েছে।…
কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরি করছে সরকার। বাজেটে নিত্যপণ্যে বাড়তি কর আদায়ের পরিকল্পনা করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ধান, চাল, গম, ডাল, আলু. পেঁয়াজসহ প্রায় সব ধরনের নিত্যপণ্য, অন্যান্য নিত্যব্যবহার্য জিনিসপত্র, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল চালানো, মোবাইল ফোন ব্যবহারসহ আরো অসংখ্য খাতে বাড়তি কর বসানোর প্রস্তাব তৈরি করেছে। জানা যায়, আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের অন্যতম লক্ষ্য হলেও ঠিকই করের বোঝা চাপিয়ে দেওয়ার আয়োজন করেছে এনবিআর। আর তা করতে গিয়ে নিত্যপণ্যেই বসানো হচ্ছে বাড়তি কর। বাজেটে নিত্যপণ্যের স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎস কর বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। বিশেষ করে ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা,…
সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) তার শেষ কর্মদিবস ছিল। এদিন দিবাগত রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনে মো. সরওয়ারকে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছিল। ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করেন। এর আগে, নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত…
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডা. জুবাইদা রহমান। ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনের আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর…
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং জনগণের অর্থেই বাস্তবায়ন হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত…
শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন সময়সূচি ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক মিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৫ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৩ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন র্পন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ শিশুর…
