Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Author: স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত থাকবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেওয়া হবে না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।’ ট্রাম্প আরও বলেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। তার ভাষায়, ‘ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার…
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কাজী মাঈন উদ্দিন দিদারের নাম। দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি ইতোমধ্যে ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। ১৯৭১ সালের ১৫ অক্টোবর ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সত্তর গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন কাজী মাঈন উদ্দিন দিদার। তার পিতা মরহুম কাজী আহসান উল্লাহ ছিলেন একজন সৎ ও আদর্শ সরকারি কর্মকর্তা। মা আনোয়ারা বেগম পরিবারের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষাজীবনে তিনি ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ছাগলনাইয়া…
কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তখন শুধু অপেক্ষা। একটি গোলের অপেক্ষা। একটি মুহূর্তের অপেক্ষা। একটি শিরোপার অপেক্ষা। গ্যালারিজুড়ে হাজারো সমর্থক। কারও হাতে পতাকা। কারও কপালে দুশ্চিন্তার বলিরেখা। কারণ, ঘড়ির কাঁটায় তরতর করে ছুটে চলছিল সময়। ম্যাচের গতিপথ ছিল ড্রয়ের দিকে। কিন্তু বড় দলগুলো ঠিকই সুযোগ কাজে লাগাতে জানে। বসুন্ধরা কিংসও তাই করল। ম্যাচের ৭৫ মিনিটে ডি বক্সে ফাহিমকে ফেলে দেন আবাহনীর দুই ডিফেন্ডার। রেফারির বাঁশি বাজতেই স্টেডিয়ামে শুরু হয় গর্জন। পেনাল্টি নিতে দাঁড়ান ডরিয়েলটন গোমেজ। চাপ ছিল। স্বপ্ন ছিল। ডান পায়ের শটে বল জালে জড়ান ডরিয়েলটন। আর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় গ্যালারি। সমর্থকদের চিৎকারে তখন কাঁপছে পুরো স্টেডিয়াম। খেলোয়াড়দের…
লিভারসংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর আজ শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটা-পৌনে একটার দিকে কারিনা মারা গেছেন। আমার আগামী রবিবার চেন্নাই যাবার কথা ছিল, কিন্তু এখন তো আর…! শনিবার (১৬ মে) কারিনার মরদেহ দেশে আনার কথা রয়েছে। লিভারসংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়…
** ১ শতাংশ সম্পদ কর চালু হচ্ছে, বছরে বাড়তি আদায় হবে ৫০০০ কোটি টাকা ** মদ আমদানিতে শুল্ককর বাড়ছে, সিগারেট ও সব ধরনের দাম পণ্যের দাম বাড়বে ** মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকসার উপর কর বসাতে প্রধানমন্ত্রীর সায় ** মধ্যবিত্ত যাতে চাপে না পড়ে সেভাবে বাজেট প্রস্তুত করতে প্রধানমন্ত্রী নির্দেশ ** ঢালাওভাবে করছাড় না দিয়ে বিনিয়োগ বাড়াতে করছাড় দিতে নির্দেশ আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্পদ কর চালুর পরিকল্পনা করছে সরকার। এতে বছরে সরকারের প্রায় ৫০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব হবে। এছাড়া সিগারেটসহ সকল ধরনের তামাক পণ্যের দাম বাড়ানো, মদ আমদানিতে শুল্ক বাড়ানো, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর…
বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে মুক্তি পেল প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ‘দাই দাই’ গানটি। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মাত্র এক সপ্তাহ আগে ট্রিজার প্রকাশের পর এবার গানটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। গানটি প্রকাশের পাশাপাশি ফিফা জানিয়েছে, এই প্রকল্প থেকে অর্জিত রয়্যালটি যাবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সংস্থাটির লক্ষ্য টুর্নামেন্ট শেষে এই তহবিলে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা, যা বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই…
দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন ও শিশুদের পুষ্টি নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) মহাখালীতে ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা। এর আগে, ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সেবার মান নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য অত্যন্ত অল্প সময়ে বিপুল পরিমাণ ভ্যাকসিনের ব্যবস্থা করে সরকার এক অনন্য নজির স্থাপন করেছে। তবে তিনি স্বীকার করেন, বিগত…
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময়ে এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাস জানিয়েছে, এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও সাপ্লাই চেইনের টেকসইতার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং…
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর ধরে আমরা চরম বঞ্চনার শিকার হয়েছি। উন্নয়ন ও অধিকারের প্রশ্নে আমাদের বারবার অবহেলা করা হয়েছে। তবে সেই বঞ্চনার দিন এখন শেষ। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মধ্য দিয়েই আমরা প্রমাণ করেছি যে, বিএনপি চাইলে জনগণের দাবি আদায় করতে পারে। শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক। নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অনেক সময় সব সত্য বুঝতে পেরেও…
আয়কর রিটার্ন জমা দেওয়ার পর অনেক করদাতাই মনে করেন, দায়িত্ব শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। রিটার্ন জমা দেওয়ার পরই শুরু হতে পারে নতুন ঝামেলা। কারণ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজর এখন রিটার্নের তথ্য যাচাই-বাছাইয়ে। সামান্য অসঙ্গতি, ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র কিংবা আয়ের সঙ্গে ব্যয়ের গরমিল— যেকোনও কারণেই আপনার রিটার্ন চলে যেতে পারে নিরীক্ষা বা অডিটে। এ বছর ইতোমধ্যে প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করেছে এনবিআর। সম্পূর্ণ অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের রিটার্ন বাছাই করা হয়েছে। ফলে আগের মতো ‘পছন্দমতো’ কাউকে টার্গেট করার সুযোগ কমেছে বলে দাবি করছে এনবিআর। তবে করদাতাদের উদ্বেগ কমেনি। কারণ, একবার অডিটে পড়লে…
