Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Author: স্টাফ রিপোর্টার
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দেবেন না। শনিবার বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, তা দুই দেশের সুসম্পর্কের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।’ ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই…
আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘উজান ও ভাটির দেশের নদী সমস্যার সমাধানকল্পে যে আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল রয়েছে, বর্তমান সরকার সম্মিলিত ঐক্যের মাধ্যমে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে গঙ্গা চুক্তি নবায়ন করবে।’ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দূরদর্শিতার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী…
দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। এখানে প্রশিক্ষন নেয়ার পর ভুলে গেলে চলবে না। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজ ও দেশের উন্নয়ন করতে হবে। বিএনপি সরকার জনগনের সরকার। এই সরকার জনগনের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে প্রতিটি স্কুলে খেলাধুলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। দিনাজপুর জেলা সীমান্তবর্তী হওয়ায় এই জেলার যুবকদের মাদক থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে আমরা সব ধরনের কাজ করে যাবো। শনিবার বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ্যাসেট প্রকল্প (৮ম সাইকেল) এর…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’ তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।’ শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী যখন খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন শেষে পাশেই তৈরি সমাবেশ মঞ্চে ওঠেন, সেসময় খালের দু’পাশে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থকরা তুমুল স্লোগান ও করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা গ্রহণ…
বগুড়ার আদমদীঘিতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।’ একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের তিনটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কুমিল্লাকে…
চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের আইফোন চুরি হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে একজন এসে ফোনটি চুরি করেন বলে নায়িকা অভিযোগ করেছেন। শুক্রবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক লাইভে এ ঘটনার বর্ণনা দেন তিনি। তানহা তাসনিয়ার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে উপস্থিত ছিলেন তিনি। সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে সে কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স মোবাইল ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।…
দেশের উত্তরাঞ্চলের নদীগুলো বর্ষা বা আকস্মিক ভারী বৃষ্টিতে মুহূর্তে রূপ নেয় উত্তাল জলরাশিতে। চোখের পলকে ডুবে যায় নদীর পাশের কৃষিজমি। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ, রাজপুর ও বড়বাড়ি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মরাসতি নদীতেও সম্প্রতি দেখা দিয়েছে এমন পরিস্থিতি। দীর্ঘদিন প্রায় শুকিয়ে থাকা নদীর বুকে কৃষকরা চাষ করেছিলেন ধান। ভারী বর্ষণে নদীতে পানি বাড়তে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষকের মাঝে। তলিয়ে যাওয়ার উপক্রম হয় পাকা ধান। এমন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সদস্যরা। শুক্রবার (১৫ মে) সকালে তারা দুই কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন। এমন সামাজিক দায়বদ্ধতা আর সহমর্মিতায় কৃষকের মুখে হাসির দেখা…
বিকেলের পর দেশের কয়েকটি অঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনায় সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মিজানুর রহমানের মেয়ে তাসনিম সিনহা। এক ফেসবুক পোস্টে বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি। মিজানুর রহমান সিনহা কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে…
