Author: স্টাফ রিপোর্টার

বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৬৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া একিউআই স্কোর ১৫৮ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে চীনের চেংদু এবং একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানের চীনের আরেক শহর বেইজিং। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের…

Read More

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই দুই নেতা একে অপরের প্রশংসা করে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প এই সফরকে ইতিহাসের অন্যতম বৃহৎ শীর্ষ সম্মেলন হিসেবেও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হবে। বৈঠকের শুরুতে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু দুই…

Read More

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৫১টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। সর্বশেষ গত মঙ্গলবার (১২ মে) নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার…

Read More

পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে পাঁচ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ মে) সকালে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। আন্তঃসেবা জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করাই অভিযানের লক্ষ্য ছিল। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Read More

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১৩ মে) এ হামলা চালানো হয়েছে বলে দ্যা হিন্দুর এক প্রতিবেদনে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী বৈরুতের দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি উপকূলীয় মহাসড়কে গাড়ি লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ৮ জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এর পাশাপাশি দক্ষিণের বন্দর শহর সিডনকাছে আরেকটি হামলায় একজন নিহত হন। দক্ষিণ লেবাননের তিনটি পৃথক স্থানে গাড়ি লক্ষ্য করে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তারা…

Read More

হামের টিকা না দিয়ে পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবণাময় শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনুস-নূরজাহান-সাইদুর গংদের বিচার ও মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করে বলেন, ইউনিসেফ এর সহায়তায় প্রতি বছর টিকা দেওয়ায় হাম বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল। অবৈধ ইউনুস সরকার হামের টাকা আত্মসাৎ করতে ইউনিসেফ এর সঙ্গে চুক্তি বাতিল করে। পরবর্তীতে আর…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে তিনটি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের মূল্য গত বছরের তুলনায় দুই টাকা বাড়িয়ে ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়া ঢাকার বাইরে গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। বুধবার (১৩ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এ দাম জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৮৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১২৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ১৫০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ…

Read More

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আদেশ দেওয়া হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আগামী ২৪ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে। শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত আসামি লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করে আবেদন মঞ্জুর করেন। এ সময় বিচারকের উদ্দেশ্যে…

Read More