Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
Author: স্টাফ রিপোর্টার
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক মিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৫ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৩ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন র্পন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ শিশুর…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেমিনারের উদ্বোধনী পর্বে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলক মেধাবী হয়। এই অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে চাকুরির বিশাল বাজার রয়েছে। বিভিন্ন…
ফুটবল বিশ্বকাপ শুধু খেলাধুলার আসর নয়, এটি নানা সংস্কৃতি, জাতি ও পরিচয়ের মিলনমেলা। ২০২৬ সালের বিশ্বকাপ সেই অর্থে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জায়গা করে নিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। বিশ্বকাপের ৪৮ দলের নতুন ফরম্যাটে সুযোগ বেড়েছে অনেক দেশের, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ১৪টি মুসলিম দেশ নিশ্চিত করেছে নিজেদের উপস্থিতি। মহাদেশভিত্তিক হিসাব বলছে, সবচেয়ে বেশি মুসলিম দেশ এসেছে এশিয়া ও আফ্রিকা থেকে। দুই মহাদেশ থেকেই অংশ নিচ্ছে ছয়টি করে দেশ। এশিয়ার প্রতিনিধিত্ব করছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। অন্যদিকে আফ্রিকা থেকে খেলবে নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া,…
দেশে ভোটার সংখ্যা আবারও বেড়েছে। নতুন ভোটার সংযোজন, তথ্য হালনাগাদ ও যাচাই-বাছাই শেষে ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ এ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। সে বিষয়টি পরিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বুধবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ড. আসিফ নজরুল। ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ’নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি।…
গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির ফায়ার লাইসেন্স ছিল না বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বউবাজার এলাকার পাঁচরুম বিশিষ্ট একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ ৯০৫/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারি কাঁটাতারের বেড়ার নিকট গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এসময় খাদেমুল মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের…
বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৬৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া একিউআই স্কোর ১৫৮ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে চীনের চেংদু এবং একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানের চীনের আরেক শহর বেইজিং। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের…
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই দুই নেতা একে অপরের প্রশংসা করে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প এই সফরকে ইতিহাসের অন্যতম বৃহৎ শীর্ষ সম্মেলন হিসেবেও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হবে। বৈঠকের শুরুতে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু দুই…
চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৫১টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। সর্বশেষ গত মঙ্গলবার (১২ মে) নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার…
