Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
Author: স্টাফ রিপোর্টার
বগুড়া সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনস বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু। নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর…
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলার তথ্যে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে…
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে। রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে…
হামের টিকা কর্মসূচি ইস্যুতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রিটে তিনি এ সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সঙ্গে ড. ইউনূসসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে হামের টিকার ব্যর্থতার দায়ে…
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, পাঁচ পুলিশসহ ১৭ জন আহত হয়েছেন। রোববার (১৭ মে) শহীদ মিনারে নবনিযুক্ত ভিসি সমর্থিত শিক্ষার্থী, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে এ সংঘর্ষ হয়। জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা। এ নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভ। রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনরত ছাত্ররা। তারা শহীদ মিনারে জড়ো নবাগত ভিসির সমর্থিত ছাত্রদের সাথে আন্দোলনকারীদের ও পুলিশের মধ্যে সংঘর্ষ…
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অপু সাহা। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। সংগঠন সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত এই ছাত্র সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত সভাপতি রূপ কুমার সরকার বলেন, “আমাদের সংগঠন শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়েই নয়, বরং সামগ্রিকভাবে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার,…
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। শান্তি আলোচনা কার্যত অচল হয়ে পড়ায় দেশটিতে নতুন করে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই অভিযান আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা অগ্রগতি না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবার বাড়তে শুরু করেছে। আলোচনা চলাকালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন শর্ত ও পাল্টা শর্ত সামনে আসায় সমঝোতা এগোয়নি। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য সামরিক অভিযানের জন্য ‘ইনটেনস প্রিপারেশন’ বা ব্যাপক প্রস্তুতি শুরু…
মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় জামায়াত ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই তিনজনকে হামলায় সরাসরি অংশ নিতে দেখা গেছে এবং মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে ওসি জানান, তারা জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানতে পেরেছেন। শনিবার (১৬ মে) সন্ধ্যায় মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত জামায়াত ইসলামীর ১০০ থেকে ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন- মো. আলী আকবর…
জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের মির্জাপুরের পেকুয়া দক্ষিণ পাড়া গ্রামের যুবক হাবিবুর রহমান| দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় তিনি এই সুবিধা পান| একটি ফ্রিজ কেনার সুবাদে নগদ ১০ লাখ টাকা পেয়ে খুশিতে আত্মহারা হাবিবুর| সম্প্রতি মির্জাপুরের তক্তারচালা বাজারে আনুষ্ঠানিকভাবে ক্রেতা হাবিবুরের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবং অভিনেতা ইরফান সাজ্জাদ| সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ‘হোম ইলেকট্রনিক্স’ এর স্বত্বাধিকারী ওসমান গনি প্রমুখ| উল্লেখ্য, আসন্ন…
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দেবেন না। শনিবার বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, তা দুই দেশের সুসম্পর্কের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।’ ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই…
