Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
Author: স্টাফ রিপোর্টার
আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা ২৫ থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা আছে। এ কারণে কেউ যদি দুই-একদিন পরে কর্মসূচি পালন করে সেটি করতে পারে। ৩১ মে দলের পক্ষ থেকে দুপুর ২টায় রমনায় দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় শ্রমিকরা বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করা, নি¤œস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্প বাড়ানোর কোনো পরিকল্পনা থাকলে সারাদেশের ১৮ লাখ বিড়ি শ্রমিক নিয়ে কঠোর আন্দোলন গড়ে…
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়ির আঙিনায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে তার লাশ গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর…
দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে পাঁচ জেলার নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী জাতীয় বাজেটে আবাসন খাতে পূর্ণ দায়মুক্তিসহ অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের বিতর্কিত সুযোগটি আবারও ফিরিয়ে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। বাজেট আলোচনার বিষয়ে অবহিত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে জানিয়েছেন, সরকার মনে করছে প্রস্তাবিত এই সুবিধা—যা বিনিয়োগকারীদের অর্থের উৎসের বিষয়ে যেকোনো ধরনের তদন্ত থেকে সুরক্ষা দেবে—অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করতে এবং বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, “অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আসতে পারে। তবে এটি কী ফরম্যাটে হতে পারে, ট্যাক্স রেট কেমন হবে – তা এখনো ঠিক হয়নি।” এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই সুবিধা চালু করা…
যুক্তরাষ্ট্রে বিমান প্রদর্শনীর সময় আকাশে উড়ন্ত অবস্থায় নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। বিমানে থাকা চারজন ক্রু সদস্য দ্রুত পরিস্থিতি বুঝে প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে আইডাহো অঙ্গরাজ্যের এলমোর কাউন্টির উন্টেন হোম এলাকায় অবস্থিত এয়ার ফোর্স বেসের কাছাকাছি, ‘গানফাইটার স্কাইজ’ নামের বিমান প্রদর্শনীর শেষ দিনে। প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্র অনুযায়ী, নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রোলার যুদ্ধবিমান আকাশে কসরত প্রদর্শন করছিল, এ সময় হঠাৎ দুই বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরপরই বিমানে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে পাইলট ও ক্রু…
চামড়া সংরক্ষণে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, অতীতে আমরা দেখেছি দাম না পেয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এমনটি যেন না ঘটে। এই চেষ্টা আপনাদের করতে হবে। এ বিষয়ে সরকারও সোচ্চার ভূমিকা পালন করবে। চামড়ার গুণগত মান যেন ভালো থাকে সেভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া, চামড়া সিন্ডিকেট ও দালালের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন,…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত ‘টেলিভিশন সম্পাদক পরিষদ’-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অতীতে সরকারের দৃষ্টিভঙ্গি ছিল কেবল নিয়ন্ত্রণের, কিন্তু বর্তমান নির্বাচিত সরকার নিয়ন্ত্রণের পরিবর্তে অংশীজনদের সাথে নিয়ে একটি স্বাধীন আইনি কাঠামোর আওতায় গণমাধ্যমের সামগ্রিক শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে যেমন ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং রাষ্ট্র উপকৃত হয়, তেমনি একটি শক্তিশালী গণমাধ্যম…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের পর রান করে নতুন ইতিহাস গড়তেই যেন নামেন বিরাট কোহলি। এবারও তার ব্যতিক্রম হলো না। ধর্মশালার মাঠে ব্যাট হাতে নেমেই অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে ৫ হাজার রান পূর্ণ করার কৃতিত্ব এখন শুধুই কোহলির। আইপিএলের ৬১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচ শুরুর আগে এই রেকর্ড গড়তে কোহলির প্রয়োজন ছিল মাত্র ৭ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে দৃষ্টিনন্দন এক ছক্কা হাঁকিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান তিনি। এর আগে ওপেনার হিসেবে আইপিএলে ৫৫০০ রান…
চেনা শাড়ি কিংবা গাউনের গণ্ডি পেরিয়ে এবার একেবারে ভিন্ন এক আবহে ধরা দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আধুনিক পোশাক, আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর স্টাইলিশ উপস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার সাম্প্রতিক কিছু ছবি ইতোমধ্যেই ভক্তদের মাঝে কৌতূহল আর প্রশংসার ঝড় তুলেছে। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে তাকে দেখা যায় কালো রঙের একটি টপস ও উজ্জ্বল সবুজ প্রিন্টেড স্কার্টে। আধুনিকতার সঙ্গে ক্ল্যাসিক আবহ মিশিয়ে তৈরি করা এই লুকে বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়ালও পুরো ফটোশুটে এনে দিয়েছে আলাদা নান্দনিকতা। ছবিগুলো পোস্ট করে…
