Author: স্টাফ রিপোর্টার

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। মঙ্গলবার তিনি নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী, করপোরেশন পূর্ণাঙ্গভাবে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ…

Read More

পারমাণবিক চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলার প্রেক্ষাপটে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, সন্তোষজনক কোনো চুক্তি না হলে মুহূর্তের নোটিশে ইরানের ওপর পূর্ণাঙ্গ হামলা চালানো হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প জানান, উপসাগরীয় নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবার (১৯ মে) এই হামলা স্থগিত রাখছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’ একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ইরানের কাছে…

Read More

নতুন স্টেডিয়ামে টানা হতাশার পর অবশেষে স্বস্তির হাসি ফুটল ইন্টার মায়ামি শিবিরে। আর সেই হাসির পেছনে আবারও সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। গোল আর অ্যাসিস্টে জাদু ছড়িয়ে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে দলকে ২-০ ব্যবধানে জিতিয়ে নু স্টেডিয়ামে প্রথম জয় উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ এক মাসের অপেক্ষার পর অবশেষে নিজেদের নতুন ঠিকানায় জয়োৎসবে মাতল মায়ামি সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের বক্সের একটু বাইরে থেকে মেসি বল বাড়ান লুইস সুয়ারেজের দিকে। উরুগুইয়ান তারকা দ্রুত বক্সের ভেতরে পাস দেন, সেখান থেকে সেগোভিয়ার বাড়ানো বল বাঁ পায়ের…

Read More

গ্ল্যামার আর ব্যক্তিত্ব—দুইয়ের দারুণ মেলবন্ধনে আবারও আলোচনায় অভিনেত্রী সাবিলা নূর। পর্দার অভিনয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা এবার মুগ্ধতা ছড়ালেন ভিন্নধর্মী এক ফ্যাশন লুকে। বোহেমিয়ান পেসলি স্টাইলের ঐতিহ্যঘেঁষা সাজে ধরা দিয়ে যেন নতুন করে নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের গল্প বললেন তিনি। ছোট পর্দা থেকে ওটিটি—সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন সাবিলা নূর। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজের নতুন নতুন লুক ও বিশেষ মুহূর্ত। সম্প্রতি একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন সাবিলা। সেখানে তাকে দেখা গেছে বোহেমিয়ান পেসলি লুকে। তার পরনে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি…

Read More

এবারের ঈদুল আজহায়ও সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ২৭ মে থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। দীর্ঘকাল ধরে দেশে দুই ঈদে সরকারি ছুটি তিন করে হলেও ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দুই ঈদের ছুটিই বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বিএনপি সরকারও গত ঈদুল ফিতর এবং সামনের ঈদুল আজহায় লম্বা ছুটি…

Read More

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে নেওয়াজ আহমেদ (২৩) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে তার পরিবার সাংবাদিকদের জানায়। পরিবার বলছে, গতকাল রবিবার বিকেলে মুকসুদপুর সদর বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠনের কিছু কর্মী গোপনে জড়ো হয়ে স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নেওয়াজকে মিছিলের সামনের সারিতেই দেখা যায়। এর পরদিন পুলিশ তাকে আটক করে। তবে নেওয়াজের পরিবার ও আইনজীবীদের দাবি…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছুসংখ্যক কর্মকর্তার আইনবহির্ভূত ও বিপথগামী ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো ব্যক্তি বা সুনির্দিষ্ট কিছু কর্মকর্তার অপরাধের দায়-দায়িত্ব পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। সোমবার দুপুরে রাজধানীতে র‌্যাব ফোর্সেস সদরদপ্তরে আয়োজিত বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, র‌্যাব মূলত বাংলাদেশ পুলিশ (৪৪ শতাংশ), সশস্ত্র বাহিনী বিভাগ (৪৪ শতাংশ) এবং আনসার, বিজিবি ও সিভিল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত এলিট ফোর্স। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে…

Read More

দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।

Read More

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত সহজ ও নিরবচ্ছিন্ন রাখতে ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। এতে…

Read More

আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা ২৫ থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা আছে। এ কারণে কেউ যদি দুই-একদিন পরে কর্মসূচি পালন করে সেটি করতে পারে। ৩১ মে দলের পক্ষ থেকে দুপুর ২টায় রমনায় দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Read More