Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বর্তমান বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি কর্তব্য নয়, বরং মানবতার প্রতি এক বড় দায়িত্ব মনে করে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’ বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আরও কার্যকর শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচির ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আধুনিক শান্তি তৎপরতার উদীয়মান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরে তিনি অপপ্রচার, ডিজিটাল হয়রানি এবং সংঘাতপূর্ণ পরিবেশে প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি…
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে শিগগিরই ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’ চালু করা হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত অধিকাংশ লেনদেন ইতোমধ্যেই ই-পেমেন্ট ব্যবস্থার আওতায় এসেছে। পাশাপাশি কৃষিজমি ও বনভূমি সংরক্ষণে ডিজিটাল ল্যান্ড জোনিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমির শ্রেণি অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। ব্যারিস্টার মীর হেলাল বলেন, নতুন ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিসের মাধ্যমে ভূমিসেবা নিয়ে যে কোনো…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিসকক্ষে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের শুরুতে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। পাশাপাশি নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। পাশাপাশি নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে স্বাস্থ্য…
শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ইউসিবি’র পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত স্বাক্ষর করেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ক্যাশলেস ক্যাম্পাস” ব্যবস্থা চালু করা। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দুই শিক্ষার্থী প্রথমবারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশন পরীক্ষা-২০২৬ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তারা দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় কাজ করার (মামলা পরিচালনার) আনুষ্ঠানিক অনুমতি লাভ করেন। সফল দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ ও আইন ও বিচার বিভাগের ১ম ব্যাচ (সেশন: ২০১৫-১৬)-এর শিক্ষার্থী অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদি আদিব এবং অ্যাডভোকেট মোজাম্মেল হক। জানা যায়, সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আগে অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদি আদিব জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা এবং অ্যাডভোকেট মোজাম্মেল হক জেলা ও দায়রা জজ আদালত,…
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি /আপগ্রেডেশন বৈষম্য, প্রহসন ও হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে। আজ বৃহস্পতিবার ( ২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে কর্মরত কর্মকর্তা রা এ অবস্থান মাধ্যমে কর্মবিরতি পালন করে। এ সময় অবস্থানকারী কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।…
ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রাণচাঞ্চল্য বাড়ছে চট্টগ্রামের পশুর হাটগুলোতে। নগরীর বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী হাটে ইতোমধ্যে আসতে শুরু করেছে কোরবানির গরু-ছাগল। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রাকভর্তি পশু নিয়ে নগরীতে পৌঁছাচ্ছেন বেপারিরা। হাট সংশ্লিষ্টরা বলছেন, এখনো ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও আগামী শনিবার থেকে পুরোপুরি জমে উঠবে পশুর বাজার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ঈদ উপলক্ষে দুটি অস্থায়ী পশুর হাট এবং পাঁচটি স্থানীয় ব্যবস্থাপনার বাজার ইজারা দিয়েছে। পাশাপাশি নগরীতে চালু রয়েছে চসিকের তিনটি স্থায়ী গরুর বাজারও। অস্থায়ী বাজারগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলী পশু বাজার (নুর নগর হাউজিং এস্টেট) ও মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠ। এছাড়া হালিশহর, আউটার…
জাতীয় পতাকার প্রতি অবিচল আনুগত্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাঁদের কঠোর বুটক্যাম্প প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন নাবিকদের অভিবাদন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি প্রশিক্ষণে অনন্য ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সফল নাবিকদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করেন। এবারের প্রশিক্ষণে সব…
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম। গত ২০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লা জামাল মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে মোঃ সাগর হোসেন (২৪), পিতা: মৃত মোঃ হারুন হোসেন, ভাসমান বাসিন্দা, মধ্য তল্লা এলাকা—কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট…
