Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলার খয়েরবাড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের শাহীন হোসেনের পাঁচ বছর বয়সী মেয়ে সাবিয়া ও চার বছরের ছেলে সিয়াম। ফুলবাড়ী থানার ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুর সদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে…
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা থেকে বুধবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক হাজার ৪০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে একাউন্টিং বিভাগের পক্ষে বিভাগটির সভাপতি ও বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং ICMAB এর পক্ষে ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার স্বাক্ষর করেন। একাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়। এর ফলে একাউন্টিং বিভাগের কোনো শিক্ষার্থী প্রফেশনাল ডিগ্রির জন্য CMA তে ভর্তি হলে সর্বমোট ২০টি কোর্সের মধ্যে ৬টি…
রাজশাহী কলেজ রোভার স্কাউটের ৫৩তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১০ টার দিকে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাঠে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তিনদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী রোভার সদস্যরা ক্যাম্প ফায়ার, তাঁবুবাস, প্যারেড, দীক্ষা গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, গিঁট বাঁধা, পতাকা বিধি ও বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালোভাবে এই তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করেছো। তোমরা আগামী দিনের জন্য নিজেদের…
বাগেরহাটের মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ঝালকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া…
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজের হামলায় এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের নিকট থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে। এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতন্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে…
মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। বুধবার (২০ মে) সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের সকাল বেলাতেই বৃষ্টির হানা। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে অবশ্য…
দেশের তিন বিভাগে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার…
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোরের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নির্বাপনে কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত ও আপ্রাণ চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
