Author: স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২৩ মে) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন। পাশাপাশি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং ময়মনসিংহ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

Read More

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলো। রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…

Read More

ঈদের আগে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৩ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং…

Read More

নীলফামারীর ডোমার মহাসড়কে বালুভর্তি ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০)। এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র (২৫)। মমিনুল ইসলাম ভ্যানচালক ও বিকাশ চন্দ্র ট্রাকের শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডোমারের সোনারায় পুটির মোড়ে ডোমার থেকে নীলফামারীগামী এক বালুভর্তি ট্রাক আসছিল। এ সময় নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা ভ্যান মোড় ঘোরার সময় ট্রাকের সামনে উল্টে যায়। এতে নিয়ন্ত্রণ…

Read More

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সস্ত্রীক সৌদি আরব গেছেন। জানা গেছে, ঢাকা থেকে শুক্রবার (২২ মে ২০২৬) তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবের উদ্দেশে রওনা হন বলে জানানো হয়েছে। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজব্রত পালন শেষে আগামী ১ জুন ২০২৬ তারিখে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির, এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার (২২ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে রাশেদ খান লেখেন, ‘ঝিনাইদহে অস্ত্রধারী দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করল, এই সন্ত্রাসীরা নাকি নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা চেষ্টা করে।’ প্রশ্ন রেখে রাশেদ বলেন, ‘তাহলে জামায়াত-শিবির নাসিরকে কেন, কী উদ্দেশ্যে হত্যার চেষ্টা করল? বিষয়টা কি এমন যে, নাসিরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল?…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এদিকে একই সময়ে দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার…

Read More

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি বিএনপিও চায়, তবে তা অবশ্যই আইনের মধ্য দিয়েই হতে হবে। শুক্রবার সকালে রাজধানীর পল্লবীস্হ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক বক্তব্যে আমিনুল হক বলেন, “রামিসা হত্যাকাণ্ডে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। দেশের মানুষও সেটাই চায়। কিন্তু একটি গোষ্ঠী এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সন্দেহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে তেহরানের ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালিতে অবরোধ ইস্যুতে দুই দেশ এখনো অচলাবস্থায় থাকায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (২২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে দাঁড়ায় ১০৪ দশমিক ৯৬ ডলারে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছিল, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে…

Read More

বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময়ে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় এএসআই আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে…

Read More