Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
আগামীকাল শনিবার ব্যাংক খোলা থাকবে। সেদিন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। লেনদেনের সময়ও স্বাভাবিক থাকবে। এ ছাড়া রবিবারও (২৪ মে) ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। ফলে ঈদের ছুটির আগে আরো দুই দিন ব্যাংক খোলা থাকবে। এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। এর ফলে শনিবার ও…
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের…
দেশের ৭ অঞ্চলে ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা পূর্বাভাসে বলা হয়, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, রাজশাহী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা…
রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাছ ও গরুর মাংসের উচ্চমূল্যের কারণে আগে থেকেই হিমশিম খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এখন নিত্যদিনের বাজার করতেই বেগ পোহাচ্ছে। যদিও কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর মেরাদিয়া ও বনশ্রীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে। গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া টমেটো এখন কেজিতে ১০০ টাকা। একইভাবে গাজরের দাম ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। ফুলকপিও…
দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত ৭ দিনে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌ পুলিশ। নৌ পুলিশ জানায়, গত সাত দিন দেশের বিভিন্ন নদীতে অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ি রেণু, ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। এ ছাড়া নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের…
দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা সুসংহত করতে এবং মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে একটি ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ৩৫ জন সম্পাদক। বৃহস্পতিবার (২১ মে) এক যৌথ বিবৃতিতে সাংবাদিকতার সকল কালাকানুন ও রাজনৈতিক-করপোরেট প্রভাবমুক্ত হয়ে নির্ভীক সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন তাঁরা। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করতে যে প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক বলয় তৈরি করা হয়েছে, তা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা করা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। ফ্যাসিবাদী শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণমাধ্যমের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা। সরকারি বিধিনিষেধের পাশাপাশি ‘সেলফ-সেন্সরশিপ’ বা…
কোরবানির ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা গেছে, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (২১ মে) থেকেই দায়িত্ব পালন করছেন তারা। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের আগে ৭ দিন ও পরবর্তী ৩ দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ টোল প্লাজা ছাড়াও মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে তারা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
রাজধানীর মিরপুরে সাত বছর বয়সী শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্ম এক বিবৃতিতে এ ঘটনাকে মানবতা, সভ্যতা ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে চরম আঘাত হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, রামিসার ওপর সংঘটিত নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, বরং এটি মানবতা , সভ্যতা ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে চরম আঘাত। সামাজিক প্রতিরোধ কমিটি রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দল, মত, ধর্ম, বর্ণ…
পাকিস্তান সিরিজে সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে ফিরতে যাচ্ছেন দেশের তারকা ক্রিকেটাররা। দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট আসর ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদুল আজহার ছুটির আগে লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে, শনিবার। এদিন ঢাকার ৬টি ভেন্যুতে মাঠে নামবে অংশগ্রহণকারী ১২টি দল। চলতি মৌসুমের ৫০ ওভারের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দেখা গেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, লড়াই আর দর্শকদের বাড়তি আগ্রহ। জাতীয় দলের ক্রিকেটারদের ফিরে আসায় লিগে যোগ হচ্ছে নতুন মাত্রা। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ঈদের আগে ব্যাট-বলের লড়াইয়ে আরও উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ উপহার দেবে…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। ভারতের পশ্চিমবঙ্গে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ (সিএএ) কার্যকর এবং পুশব্যাক নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এটি…
