Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ ৯০তম বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত চলবে। বৈঠকে অংশ নিতে গত বুধবার (২০ মে) বাংলাদেশের একটি ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছেছেন। বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদীরের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরিচালক মো. আবু সৈয়দ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয়…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়ি দুটি রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় পেছনের দিকে যানবাহনের চেইন-জটলা তৈরি হয়, যা মুহূর্তে ১০-১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অপরদিকে টোলপ্লাজার পশ্চিম মহাসড়কের গজারিয়ায় ট্রাক দুর্ঘটনা ঘটলে যানজট আরও বেড়ে যায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গজারিয়া হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালাচ্ছে।…
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। টানা দুই দিন দরপতনের পর সরবরাহব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়তে থাকায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সংঘাত এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই তেলের দামে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি…
ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে পুনরায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের উৎপাদিত ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, প্রয়োজনীয় মেরামত শেষে তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ধীরে ধীরে বেড়ে বৃহস্পতিবার সকাল থেকে ১৫০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে এপর্যায়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। এরজন্য দৈনিক…
গ্ল্যামার, স্টাইল আর অভিনয়ের নিখুঁত মিশেলে দর্শকদের হৃদয়ে আলাদা এক জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দেওয়ার পর এখন বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা, ব্যক্তিত্ব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নান্দনিক উপস্থিতির কারণেও নিয়মিত থাকেন আলোচনায়। ভক্ত-অনুরাগীদের কাছে মেহজাবীনের নতুন কোনো ছবি মানেই যেন নতুন এক চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। অবকাশ যাপনের কিছু মনোমুগ্ধকর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবারও প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, প্রকৃতির মনোরম পরিবেশের সঙ্গে দারুণ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন মেহজাবীন। কখনো ক্যাজুয়াল, কখনো এলিগেন্ট ফ্যাশনে নিজেকে উপস্থাপন…
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়; বরং নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, ˆনতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বুধবার ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে| এর অংশ হিসেবে সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের…
ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়া ও প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান রয়েছে। ছিনতাই এবং যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যে-ই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। এসময় কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় ৩ কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত,…
অগ্নিযোদ্ধাদের একটাই পন নিরাপদ রাখবো সম্পদ ও জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে অফিস প্রাঙ্গনে ফায়ার সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে| বুধবার (২০ মে)সকাল ১০ টায় ফায়ার স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফায়ার সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন| এছাড়াও উপস্থিত ছিলেন স্টেশন লিডার মো: হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য| অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়|পরে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়| র্যালিটি স্টেশন অফিস এলাকা প্রদক্ষিণ…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে চারজন মারা গেছেন। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।’ নিহতদের পরিচয় ও ঘটনা বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি কাদের।
দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরো দুই ক্রেতা। তারা হলেন রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর আওতায় এই সুবিধা পান তারা। ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তাদের পরিবার। এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নেয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার। সম্প্রতি রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন…
