Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকালে জেলার শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির এ কথা জানান তিনি। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা…
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ সোমবার। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আনমাস্কিং দ্য অ্যাপিল- কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন’। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে। ২০২৪ সালে তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে আহরিত রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি। পৃথিবীর ১২৫টিরও বেশি দেশের প্রায় চার মিলিয়ন হেক্টর জমিতে তামাক চাষ হয় এবং শীর্ষ তামাক উৎপাদনকারী দেশগুলোর অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ভুক্ত দেশ। বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম, মাত্র তিন কোটি ৭৬ লাখ সাত হাজার…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের মানুষের স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ একমাত্র বিএনপি সরকারের কাছেই নিরাপদ। অন্য কোনো দলের হাতে দেশ নিরাপদ নয়। কারণ, বিএনপি সব সময় জনগণের সরকার হিসেবে কাজ করে। শনিবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা জিয়া পরিবারের শত্রু এবং ১৯৭১ সাল থেকে বাংলাদেশে একটি শক্তিশালী সার্বভৌম সরকার…
ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে রাজধানীতে ফিরছেন। একই সময়ে ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারা অনেকেই এখন পরিবার-পরিজন নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হচ্ছেন। ফলে রাজধানীর বিভিন্ন পরিবহন কেন্দ্রে দেখা যাচ্ছে দুইমুখী যাত্রীর ব্যস্ততা। রোববার (৩১ মে) সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের আগমন বাড়তে থাকে। রাজধানীর প্রবেশপথ, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, ফিরতি যাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে করে ঢাকায় ফিরতে শুরু করেছেন…
আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই আসরের ১০৪টি ম্যাচের সবকটিই একদম বিনামূল্যে (ফ্রি) সরাসরি দেখা যাবে ইউটিউবে! আর এই অবিশ্বাস্য উদ্যোগের পেছনে জড়িয়ে আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এবারের বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রোনালদোর বড় অঙ্কের বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল। তবে এই দারুণ খবরের মাঝেও উপমহাদেশের দর্শকদের জন্য রয়েছে একটি বড় ‘কিন্তু’। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর খেলা ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এই লাইভমোডের সঙ্গেই যৌথ অংশীদারত্বে কাজ করে…
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী। শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং সাম্প্রতিক সময়ে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রথমে ব্যাপক বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সবকটি প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। পেশাগত কারণে গণমাধ্যমকর্মীরা…
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন-চট্টগ্রাম এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আজ এমন একটি স্থানে…
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়।’ তিনি বলেন, ‘সেই আদর্শের অংশ হিসেবেই আমরা আজ দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।’…
সারাদেশে নতুন করে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৩ শিশু মারা গেছে। শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩। এই সময়ে ৯০৭টি শিশু নতুন করে…
বিয়ে নিয়ে নতুন স্বপ্ন দেখেছিলেন। জীবনে এসেছিল এমন একজন মানুষও, যাকে ঘিরে ভবিষ্যতের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর গন্তব্যে পৌঁছায়নি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবারও ব্যতিক্রম নন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে, সম্পর্কের অভিজ্ঞতা এবং শৈশবের ঈদস্মৃতি নিয়ে অকপটে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে অভিনেত্রী জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তাঁর জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। বাঁধন…
