Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানা প্রবল কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের কারণে রেল ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পাশাপাশি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহানগরের রাসবিহারী, রবীন্দ্র সরোবর, নেতাজি নগর, টালিগঞ্জ ও পার্ক স্ট্রিট এলাকায় গাছ উপড়ে পড়ায় যান চলাচল অনেক সময়ের জন্য ব্যাহত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাক্সক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মন্ত্রী বলেন, ‘আজকের দিনটি বিএনপি এবং এদেশের সমগ্র গণমানুষের জন্য অত্যন্ত দুঃখভারাক্রান্ত ও স্মৃতিময় একটি…
নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আজকের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।…
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি। এর মধ্য দিয়ে গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হলো। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্পটে এই ধবনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) সকাল ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন, ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম প্রমুখ। জিয়ারত…
ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চলমান আলোচনার মধ্যে শুক্রবার হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, ট্রাম্পের সব শর্ত পূরণ না হলে কোনো চুক্তি হবে না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কেবল সেই চুক্তিই করবেন যা আমেরিকার জন্য ভালো এবং তার নির্ধারিত শর্ত পূরণ করে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’ এর আগে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছিল, ট্রাম্প একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি আছেন। তবে তেহরান জানিয়েছে, এখনো ‘কোনো চূড়ান্ত চুক্তি’ হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ট্রাম্পের বক্তব্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক খণ্ডন করেছে। সূত্রগুলো তার মন্তব্যকে ‘সত্য ও মিথ্যার মিশেল’ বলে অভিহিত করেছে। শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউসের…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরূক থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নির্মমভাবে…
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউদার্ন কমান্ড বা সাউথকম) জানায়, বেআইনি কার্যকলাপের তথ্য পাওয়ার পর একটি সন্দেহভাজন নৌযানকে শনাক্ত করা হয়। পরে সেটিকে ধাওয়া করলে নৌযানটি পালানোর চেষ্টা করে। সাউথকমের দাবি, নৌযানটি আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালালে অন্তত তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয়, জাতীয়তা কিংবা নৌযানটিতে কী পরিমাণ মাদক…
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে শনিবার (৩০ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কবার্তা শনিবার ভোর ৫টা…
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। আগামীকাল ৩০ মে শনিবার ভোর…
