Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দল রবিবার (৩১ মে) জরিমানার এ আদেশ দেন। জানা গেছে, রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এ কারণে হাসপাতালটিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন। তিনি ছিলেন এ দেশের উন্নয়নের রূপকার। দেশের জন্য তাঁর অবদান বলে শেষ করা যাবে না। আজ সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ…
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর।’ তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।’ রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে। তারেক রহমান বলেন, সরকারের ইশতেহার এখন কেবল বিএনপির নয়, এটি এখন জনগণের ইশতেহার। যারা এর পক্ষে রায় দিয়েছেন, তাদের সেই আশা-আকাক্সক্ষা আমাদের পূরণ করতে হবে।…
সংবাদ সম্মেলনে আসছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং। সোমবার (১ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এতে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা। এসময় ঈদ ঘিরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
ভেনেজুয়েলায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নিজেকে প্রকৃত বিজয়ী দাবি করা বিরোধীদলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া গতকাল শনিবার দেশটিতে নতুন করে নির্বাচনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাকেই ওই নির্বাচনের আসল বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। বর্তমানে স্পেনে নির্বাসিত ৭৬ বছর বয়সী এই সাবেক কূটনীতিক বিরোধীদলীয় নেতা ও নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদোর প্রতিও তার সমর্থন ব্যক্ত করেছেন। তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাচাদোও নতুন করে নির্বাচন চাইছেন। গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় একটি গণতান্ত্রিক উত্তরণের দাবি জোরালো হচ্ছে। গঞ্জালেজের এই ঘোষণা ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এবং ওয়াশিংটনের ওপর সেই দাবি…
আইপিএলের মঞ্চে যেন এক নতুন ঝড়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে এমন দাপট দেখিয়েছেন, যা ছাপিয়ে গেছে বহু প্রতিষ্ঠিত তারকার কীর্তিকেও। শিরোপা জয়ের স্বাদ না পেলেও ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এই কিশোর। রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজের নাম লিখিয়েছেন টুর্নামেন্টের ইতিহাসে, আর ভারতীয় ক্রিকেট পেয়েছে ভবিষ্যতের এক উজ্জ্বল তারকাকে। ২০২৫ আইপিএলের আগে নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কোটিপতি হয়েছিলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস তার জন্য খরচ করেছিল ১ কোটি ১০ লাখ রুপি। সেই আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি,…
ঢালিউডের রূপালি পর্দায় একসময় সবচেয়ে আলোচিত জুটির নাম ছিল শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের প্রেম, গোপন বিয়ে এবং পরবর্তী জীবনের নানা অধ্যায় নিয়ে দর্শকদের আগ্রহ এখনও কমেনি। দীর্ঘদিন পর সেই গোপন বিয়ের দিনের কিছু অজানা স্মৃতি তুলে ধরলেন অপু বিশ্বাস। জানালেন, কীভাবে পরিবারের অগোচরে সম্পন্ন হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা এবং কোথায় লুকিয়ে রাখা হয়েছিল তার বিয়ের লেহেঙ্গা ও গহনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলার বাসায় যান। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে পরিবারের অধিকাংশ সদস্য বাইরে থাকায় বাসাটি প্রায় ফাঁকা ছিল। সেই সুযোগেই কাজী…
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য চলমান চুক্তি আলোচনায় কঠোর শর্ত যোগ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে বলে জানিয়েছে এএফপি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প চুক্তির কিছু অংশ আরও কঠিন করার নির্দেশ দিয়েছেন। এরপর সেই নতুন প্রস্তাব আবার ইরানের কাছে পাঠানো হয়েছে। তবে ঠিক কোন কোন বিষয় বদলানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আরেকটি সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নিতে চান। এর আগে মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে…
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের আশা প্রকাশ করে বলেছেন, প্রধান বিরোধীদল হিসেবে আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানেই হলো যারা আগামীতে ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন,…
সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ থেকে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ, যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো বনজীবী। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ ১ জুন থেকে তিন মাসের জন্য বনাঞ্চলে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকা এই নিষেধাজ্ঞার ফলে বনের ভেতরে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত অধিকাংশ মাছ ও জলজ প্রাণীর প্রধান প্রজনন মৌসুম হওয়ায় বনের পরিবেশ ও বন্য প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও…
