Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, সোনিয়া ছিলেন রিপনের দ্বিতীয় স্ত্রী। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহত দম্পতি গত রোববার দুপুরে ফয়’স লেক এলাকার রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। সোমবার সকালে হোটেল কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক…
একজন সফল আইটি ম্যানেজার। দীর্ঘ ৯ বছরের কর্পোরেট জীবনের অভিজ্ঞতা। ভালো বেতন, প্রতিষ্ঠিত ক্যারিয়ার, সবই ছিল। কিন্তু সেই চাকরির চাপ, মানসিক ক্লান্তি এবং নিরন্তর প্রতিযোগিতার জীবন থেকে বেরিয়ে এসে তিনি বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। আজ তিনি অটোরিকশা চালান, মাসে আয় করেন প্রায় ৬০ হাজার টাকা, আর সবচেয়ে বড় কথা, নিজেকে সুখী বলে মনে করেন। সম্প্রতি উদ্যোক্তা ড. নেজরিন মিধলাই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি এক নারী অটোচালকের সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায়, অটোয় যাত্রার সময় ওই নারীর সঙ্গে কথা বলছেন মিধলাই। মূলত পুরুষ-প্রধান এই…
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহর (৩৭) নামের এক ইসলামী বক্তার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ক্বারী শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি একজন ব্যবসায়ী, ইসলামি বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান। মৃতের ভাইয়ের স্ত্রী…
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন মোড় এসেছে। আদালতে তোলার সময় আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামে এক অজ্ঞাত ব্যক্তিকে মূল অপরাধী হিসেবে দাবি করেছেন। চার্জগঠন শুনানির দিন আদালতে সাংবাদিকদের সামনে তিনি এ দাবি করেন। তবে এই ‘ডলার’ কে তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে মামলায় নতুন রহস্য তৈরি হয়েছে। সোমবার (১ জুন) চার্জ গঠনের শুনানির জন্য কারাগার থেকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। সকাল থেকেই তাদের ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। বেলা ১১টার পর…
পবিত্র ঈদুল আজহা (কোরবানি ঈদ) উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার। সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে গতকাল ৩১ মে পর্যন্ত এই বন্দরে ৭ দিন বন্ধ ছিলো আমদানি-রপ্তানি। বন্ধ ছিলো বন্দর অভ্যন্তরীণ সকাল কার্যক্রম। টানা ৭ দিন বন্ধের পর আজ সোমবার দুপুর সাড়ে ১২ টা ২৫ মিনিট থেকে আবারও ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি…
বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙামাটি আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২১৩টি কেন্দ্রে দীপেন ভোট পেয়েছিলেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২টি ভোট। ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায়…
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আজই নতুন চেয়ারম্যানের প্রথম যোগদানের কথা। আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম বিতর্কিত ‘এস আলম গ্রুপে’র ঘনিষ্ঠ সহযোগী। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক থেকেও আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন তিনি। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করলে সেদিনই নিয়োগ দেয়া হয় খুরশীদ আলমকে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জীবনের পথচলায় যারা ছিল একে অপরের সঙ্গী, মৃত্যুর পরও তারা পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হয়েছে গ্রামের কবরস্থানে। নিহতরা হলো আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। তারা মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে ও মেয়ে। স্থানীয় একটি মাদরাসার মক্তবে পড়াশোনা করত তারা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) সকালে দিনমজুর মা আছিয়া খাতুন জীবিকার তাগিদে কাজে যান। সন্তানদের বাড়িতে রেখেই তিনি কর্মস্থলে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরে সন্তানদের দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে বাড়ির…
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের প্রায় ৩ কোটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে করের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রথমবারের মতো খুচরা ব্যবসার জন্য নামমাত্র টার্নওভার ট্যাক্স চালুর প্রস্তাব রাখা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কর ব্যবস্থার বাইরে থাকা অনানুষ্ঠানিক অর্থনীতি থেকে রাজস্ব আদায় বাড়ানোর আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবিত ব্যবস্থায় ডিলার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো খুচরা দোকানে পণ্য সরবরাহের সময় বিলের ওপর শূন্য দশমিক দুই শতাংশ হারে কর উৎসে কেটে রাখবে। অর্থাৎ প্রতি ১ হাজার টাকার পণ্য ক্রয়ে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ২ টাকা কর কেটে সরকারের কোষাগারে জমা হবে। এনবিআর সূত্রে জানা গেছে, কর পরিশোধের তথ্য ডিজিটালভাবে…
তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টাহামলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে এই হামলার জবাবে আজ সোমবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ইরানের উপসাগরীয় উপকূলে চালানো হামলাগুলো ছিল ইরানের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ইরান ভূপাতিত করেছিল। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের যুদ্ধবিমান দ্রুত অভিযান চালিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা…
