Author: স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে আলমগীর হোসেন নামে আরও একজনকে। আজ রোববার (৮ মার্চ সন্ধ্যায়) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তারা এফটিএফের একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরেছে। বিস্তারিত আসছে….

Read More

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘সে ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’ রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার নেয়া নানা উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং তিনি বিশ্বব্যাপী স্বীকৃতিও অর্জন করেছেন।’ নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের সময় নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে…

Read More

দিনাজপুরের কাহারোল সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে ১৬ মার্চ সারাদেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটি বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তাঁর লক্ষ্য। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও সেই কর্মসূচি হাতে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন প্রক্রিয়া বন্ধ ছিল—বাধাগ্রস্ত ছিল। এর ফলে অনেক জায়গায় খাল ও নদী পলি জমে ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় খালের মাঝখানে দোকানপাট ও বাড়িঘর গড়ে উঠেছে।…

Read More

মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে তুলতে সহজের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। অপো বাংলাদেশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক আয়োজনে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন। অপোর ক্যাম্পেইন দর্শন ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’কে কেন্দ্র করে এই সহযোগিতা ঈদে ঘরে ফেরার অর্থকে নতুনভাবে তুলে ধরবে। এই দর্শনে ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়ে ফিরে যাওয়ার আবেগঘন যাত্রা; বাবা-মায়ের সাথে পুনর্মিলন, পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনা এবং একসাথে আনন্দ উদযাপন করা। অন্যদিকে ‘গো বিয়ন্ড’ আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা প্রতিফলিত করে; যেখানে উদ্ভাবন ও প্রযুক্তি আমাদের…

Read More

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে গ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়াসহ ছয়জনকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কার দেওয়া হয়। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা.…

Read More

আন্তর্জাতিক নারী দিবস আজ। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদানকে সম্মান জানানো এবং তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরাই এই দিবসের মূল উদ্দেশ্য। নারী দিবসের ইতিহাস দীর্ঘ সংগ্রামের সঙ্গে জড়িত। ১৯০০ সালের শুরুর দিকে শ্রমক্ষেত্রে নারীদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও ভোটাধিকার দাবির আন্দোলন থেকেই এই দিবসের সূচনা। পরে জাতিসংঘ ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়। তখন থেকেই বিশ্বব্যাপী এই দিনটি নারীর অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। গত কয়েক দশকে বাংলাদেশে নারীর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন এমনকি…

Read More

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের ঘাটতি এড়াতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৮ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোর জন্য শিগগিরই লিখিত নির্দেশনা দেওয়া হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহনভেদে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে। নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য দৈনিক সর্বোচ্চ ১০ লিটার নির্ধারণ করা হয়েছে। স্পোর্টস…

Read More

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ থাকা জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভাষণ প্রচারের একটি ভিডিও আপলোড করেন। প্রায় আধা মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। তবে মাইকটি কার…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ৯ মার্চ দেশে আরও দুটি তেলবাহী জাহাজ আসছে। ফলে সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।’ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করেছি। তবে আগেও বলেছি, এখনও বলেছি-তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিশ্চিত না হওয়ায় সরকার সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে তা দেখে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে আরও কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানো হতে পারে এবং আগে তালিকায় না থাকা স্থান ও গোষ্ঠীকেও টার্গেট করা হতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে।” তিনি আরও বলেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না। এদিকে ট্রাম্পের এই মন্তব্য এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার ঘোষণা দেওয়ার পর যে, তার দেশ…

Read More