Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘গণভোটের প্রয়োজন ছিল না। তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। তাহের সাহেব বলেছেন, আমরা নির্বাচনে বাধা দিচ্ছি। এখন পর্যন্ত যত বাঁধা এসেছে, সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।’ শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটা শক্তি বাংলাদেশের যারা ১৯৭১ সালে বিরোধিতা করেছিল, তারা ১৯৭১ কে এখন নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র ২৪-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। একদিন নয়, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট…
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই ৮ মাস মেয়াদি নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপন্ন পোনা বর্তমানে দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে।…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দাফন-কাফনের প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য প্রথম…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় স্নাতক (অনার্স) তৃতীয় বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। যারা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের ফি অ্যাডজাস্ট করা হবে।” এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। তবে, অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে শিক্ষার্থীরা ফরম পূরণ বয়কটের ঘোষণা দেয়। জানা গেছে, গত বছরের তুলনায় এবার…
তানজানিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর শুরু হওয়া আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। দেশটির প্রধান বিরোধী দল চাদেমা এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা জানিয়েছেন, ‘দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যান্য এলাকায় হতাহতের সংখ্যা যোগ করলে এটি প্রায় ৭০০ হবে।’ নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও একই সংখ্যার কথা জানিয়েছে। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত মাত্র ১০ জন নিহত হয়েছেন। তানজানিয়ায় নির্বাচনের প্রধান দুটি বিরোধী দল অংশ নিতে না পারায় মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়। নির্বাচনে বিধিনিষেধ ও…
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো শুক্রবার ভোরে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় না পেয়ে খুঁজতে গিয়ে ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।…
চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আগের সিরিজে ক্যারিবীয়দের মাঠে বাংলাদেশ যেখানে হোয়াইটওয়াশ করেছিল, এবার নিজেদের ঘরে ঠিক উল্টো ফলের মুখোমুখি হলো টাইগাররা। শেষ ম্যাচেও ব্যাটিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতাই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ হিসেবে দেখা গেছে। একাদশে আনা হয় চার পরিবর্তন—ফেরানো হয় নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলামকে। তাদের জায়গায় সুযোগ পান তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। আলোচিত উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছিলেন একাদশে। উদ্বোধনী জুটি তানজিদ হাসান ও তামিম ইকবাল বেশিদূর এগোতে পারেননি। অধিনায়ক লিটন দাসও ব্যর্থ হন। তবে তামিম…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের নাম উল্লেখ করে জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি। আজ শুক্রবার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর এ বিষয়ে আদেশ দেন। আদালতের নির্দেশে আজ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সিআইডি। সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ…
রাজধানীর টগি ফান ওয়ার্ল্ডে শুক্রবার সন্ধ্যায় হ্যালোইন উৎসবের আয়োজন করা হয়েছিল। ভুতুড়ে এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানই ছিল ‘স্পুকটাকুলার সোইরি ৪’ নামের এই ব্যতিক্রমী হ্যালোইন উৎসবের উদ্দেশ্য। এই বছরের উৎসবটির ভীতিকর পরিবেশ, সঙ্গীত, সাজসজ্জা এবং বিনোদনের মিশ্রণে ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানে ডিজে সঙ্গীত, ট্যারোট এবং পাম রিডিং (ম্যাডাম ম্যাডাম শায়ারলি-রুমনাজ ফারহিন দ্বারা), হ্যালোইন-থিমযুক্ত মুখের শিল্প এবং গ্যালাক্সি বেকারি দ্বারা প্রস্তুত বিশেষ হ্যালোইন খাবার অন্তর্ভুক্ত ছিল। ৩০০ টাকা মূল্যের হ্যালোইন এক্সক্লুসিভ টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা টগি ফান ওয়ার্ল্ডে প্রবেশ করে আর্কেড গেম, ৩৬০° ফটো বুথের অভিজ্ঞতা, CCI দ্বারা পরিবেশিত স্বাগত পানীয়, হ্যারিবো দ্বারা প্রদত্ত হ্যালোইন ট্রিট, ক্যান্ডি ব্যাগ, গেম এবং রাইডের উপর ১০% ছাড়…
সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যা মামলার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকরা অংশ নেবেন। বিএফইউজে ও ডিইউজে নেতারা সকল সাংবাদিককে এ বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানিয়েছেন।
