Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় আজ রোববার (৭ জুন) রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন। রায়কে কেন্দ্র করে আজ রবিবার সকাল ৮ টা ৪৯ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছুটা আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। সকাল ১১ টায় শিশু সহিংসতা…
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার (৭ জুন) সকালে তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হবে। রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফর সম্পর্কে জানিয়েছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। আগামী ৮ জুন দুই মন্ত্রী বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।…
দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করে ভারত সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের উপস্থিতি টের পেয়ে রুখে দেয়। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলির ঘাসুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, শনিবার ভোররাতে হিলির ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা প্রতিহত তাদের সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ঘটনার পরপরই আমি…
রেকর্ড ও পুরস্কারময় আইপিএল খেলার পর ভারতের জাতীয় দলে ডাক পেতে একদমই সময় লাগল না বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে বড় চমক সূর্যবংশীর অন্তর্ভুক্তি। এছাড়া চমক রয়েছে আরও। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েও ঠিক পরের সিরিজে দল থেকে বাদ পড়ে গেলেন সূর্যকুমার যাদব। তার জায়গায় সামনের দুই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হলেই ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যাবেন সূর্যবংশী।…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার আলোচনায় এসেছেন অভিনয় নয়, ফুটবলপ্রেমী এক ভিন্ন রূপে। ব্রাজিলের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে বিশেষ এক সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। তার এই ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে যেমন প্রশংসা মিলেছে, তেমনি ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মাঝেও বইছে উন্মাদনার হাওয়া। এরই মধ্যে ল্যাটিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন হিমি। ছবিতে দেখা যায়, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে তিনি বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক আয়োজন। ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে…
ঢাকার পরিবেশ নিয়ে নিজের অনুভূতি ও পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ‘দক্ষিণের জানালা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করা হবে। সরকার ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। দক্ষিণের জানালা শীর্ষক এ নতুন উদ্যোগকে স্বাগত জানান বিএনপির এই নেতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত কিছু অনুভূতির কথা জানান। তিনি বলেন, মাঝেমধ্যে তার নিজেরই মনে হয় যে ঢাকা ছেড়ে গ্রামের…
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার রাজধানীতে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। শিল্পমন্ত্রী বলেন, গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই-কে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘প্রত্যেকটি পণ্যের গুণগত মান ও পরিমাপ ঠিক আছে কি না তা নিশ্চিত করতে বিএসটিআই বদ্ধপরিকর। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উচ্চমানের পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন,…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে যেখানে প্রায় ১২ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশি ঋণ এবং প্রায় ৬ লাখ কোটি টাকার নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) রয়েছে, সেখানে বর্তমান সরকার দায়িত্ব নিয়েই প্রান্তিক কৃষকের সুরক্ষায় ১০ হাজার টাকার কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে। তিনি আরো বলেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল কৌশলগত শক্তি যোগাবে। কারণ দেশের জিডিপি এবং দক্ষ জনশক্তির সবচেয়ে বড় অংশটিই এই কৃষি অর্থনীতিকে সচল রাখছে।’ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কনফারেন্স কক্ষে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ আয়োজিত…
দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সুইহারিস্থ এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা ও কেন্দ্রীয় কমিটি ঢাকা’র আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর ও বাংলাদেশ বেকারত্ব দুরীকরণ সমিতি (বিবিডিএস) সদর দিনাজপুর, লিভিংস্টোন এভারগ্রীন এডভান্সমেন্ট ফাউন্ডেশন (লিফ), রাজবাটী সমাজকল্যাণ সংস্থা (আরএসকেএস) দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে সামনে রেখে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা-২০২৬ প্রদান করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসি’র নির্বাহী পরিচালক,বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) দিনাজপুর জেলা শাখার সভাপতি…
রাজধানীর উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।
