Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার তিনি নিজের ভেতরের ক্ষোভ ও কিছু সত্যি নিয়ে হাজির হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বুলিংকারীদের মনস্তত্ত্ব এবং সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে সমালোচনা করেছেন। ভিডিওর শুরুতে প্রভা বলেন, ‘আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। তবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে থাকা যায় না।’ সোশ্যাল মিডিয়ায় যারা অন্যদের আক্রমণ করেন, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি…
ভারতের জয়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহীদ স্মারকে অনুষ্ঠিত দলের বিক্ষোভ কর্মসূচির সময় একদল যুবক তাকে প্রকাশ্যে চড় মারলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীদের সঙ্গে সিজেপি সমর্থকদের হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দক্ষিণ বিভাগের ডিসিপি রাজর্ষি রাজ বর্মা জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন রোহিত শর্মা (২৫), রাকেশ গুর্জর (৩০), অজয় শর্মা (২৫), কুলদীপ সিং (২৭) এবং নিকেত (২৮)। তাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এই ধারায় সম্ভাব্য শাস্তিযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে…
ফুটবল ইতিহাসের নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলার বিরল কীর্তি গড়বেন বিশ্ব ফুটবলের এ মহাতারকা। দুই দশকেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করা মেসির এই অর্জন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায় হয়ে জায়গা করে নিতে যাচ্ছে। মেসির জাতীয় দলের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে। তবে অভিষেকটা মোটেও সুখকর ছিল না। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই হতাশার দিনটিই পরবর্তীতে বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির জন্মগাঁথার সূচনা হয়ে ওঠে। এরপর…
ফুটবলের বিশ্বমঞ্চে মাঝে মধ্যেই জন্ম নেয় রূপকথার গল্প। এবার সেই গল্পের নতুন নায়ক আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে দলটি, আর এই অবিশ্বাস্য সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী স্পেনের বিপক্ষে পাওয়া এই ড্রকে ফুটবল বিশ্বের সাম্প্রতিক সময়ের বড় চমকগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। শক্তিশালী প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে কেপ ভার্দেকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ভোজিনিয়া। তার অসাধারণ নৈপুণ্যে নিশ্চিত পরাজয় এড়িয়ে যায় আফ্রিকার দেশটি। ম্যাচজুড়ে স্পেনের আক্রমণভাগ ছিল আক্রমণাত্মক। তবে অভিজ্ঞ ভোজিনিয়া যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন পোস্টের নিচে।…
মানবিক রাষ্ট্র গঠন ও জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ উন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান। মতবিনিময় সভার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সব সময় রাজনীতি নিয়ে কথা বলব।’ প্রেস সচিব বলেন, ‘প্রধানমনন্ত্রী একটি কথা বলেছেন যে, একটি কুকুরকে মারা হচ্ছে, একজন মানুষকে মেরে ফেলছে আর আমরা বসে বসে ভিডিও করছি। এই যে, আমাদের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ রয়েছে, এগুলো জাগিয়ে…
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৫ জুন) ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হয়ত আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। তিনি বলেন, ‘এখন সার্চ কমিটি গঠন করা হবে।’ তিনি আরও বলেন, সার্চ…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল। বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। ১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। চুক্তিটির পূর্ণাঙ্গ বিবরণ খুব শিগগিরই প্রকাশ করা হবে। জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, পুরোপুরি স্বাক্ষরিত হয়েছে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে শুক্রবার হরমুজ প্রণালী পুনরায় চালু হতে পারে। একই দিনে জেনেভায় আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। সূত্রগুলো আরও জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চলতি সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। তবে নিষেধাজ্ঞা শিথিল বা সম্পদ হস্তান্তরের মতো বিষয়গুলো…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেওয়া হবে। একই সাথে সেশনজট কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথেই শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর কেন্দ্রীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এই ক্রীড়া, সাংস্কৃতিক, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে সরকারের বিভিন্ন…
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের দারুণ এক জয় পায় নারী দল। এদিন ঝোড়ো ফিফটিতে দলের জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। মাত্র ৩৩ বলে ৫০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জয়িতা বলেছেন, ‘আমরা যেহেতু আগে বোলিং করেছি, তাই যখন দেখলাম লক্ষ্য ১৪০ রান, তখন মনে হয়েছে আমাদের খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। তাই আমি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছি। ওপেনার হিসেবে পাওয়ারপ্লের সর্বোচ্চ ব্যবহার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ নিজের লক্ষ্য নিয়ে টাইগ্রেস ওপেনার বলেন, ‘আমার লক্ষ্য ছিল…
