Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য সরকারের ব্যয় হবে ২ হাজার ১১২ কোটি টাকা। যা চলতি ও গত মাসে কেনা সমপরিমাণ এলএনজি আমদানির খরচের তুলনায় কিছুটা কম। বুধবার (১৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের আংশিক অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ভাইটল এশিয়া এবং অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুর পৃথকভাবে দুটি কার্গো এলএনজি সরবরাহ করবে। অপর একটি কার্গো সরবরাহ…
চট্টগ্রামে চার বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রতিবেশী আবীর আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। ২০২২ সালের ১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ির বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। পরে তার মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন একে তীব্র সমালোচনা করার জন্য সুপরিচিত এক রুশ নাগরিক ও শিল্পীকে পূর্ব পোল্যান্ডে গুলি করে হত্যা করা হয়েছে। পোলিশ গণমাধ্যমগুলো এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত বা ‘উইথইন এগজিকিউশন স্টাইল’ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করছে। মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা আনাদোলু এই হত্যাকাণ্ডের খবরটি প্রকাশ করেছে। বেশ কয়েকটি পোলিশ টেলিভিশন চ্যানেল নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে জানিয়েছে যে তার নাম সেমিওন স্ক্রেপেটস্কি এবং ৪৪ বছর বয়সী এই রুশ নাগরিক বেলারুশ সীমান্তের কাছাকাছি অবস্থিত বিয়ালা পোডলাস্কা শহরে বসবাস করছিলেন। স্থানীয় পুলিশ বিভাগ নিশ্চিত করেছে সোমবার (১৫ জুন) সকালে শহরের কেন্দ্রস্থলের কাছে একটি রাস্তায় ওই ৪৪ বছর বয়সী…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের। বুধবার (১৭ জুন) চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহয়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সরেজমিনে…
কাতার বিশ্বকাপে যে মঞ্চে নিজের স্বপ্নপূরণ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই আর্জেন্টাইন অধিনায়ক দেখালেন নিজের চিরচেনা জাদু। মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে শক্তিশালী বার্তা দিল আর্জেন্টিনা। এই ম্যাচে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল আর্জেন্টিনা। ১৭ মিনিটে প্রথমবার জালের দেখা পান মেসি। রদ্রিগো দি…
নেইমারকে নিয়েই ছিল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের বড় অংশ। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই সেই স্বপ্নে নেমেছে অনিশ্চয়তার ছায়া। কাফের চোট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার। ফলে সেলেসাওদের সামনে এখন চ্যালেঞ্জ—দলের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে ছাড়াই ছন্দে ফেরা। ২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বড় ধাক্কা। কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র সম্ভবত চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ব্রাজিলের মেডিকেল বিভাগ। তাদের লক্ষ্য, নকআউট…
অস্কার ওয়াইল্ডের কালজয়ী রূপকথা ‘দ্য সেলফিশ জায়ান্ট’-এর সেই নিঃসঙ্গ রাক্ষস যেন আজকের সময়েরই এক প্রতিচ্ছবি। চারপাশে মানুষ থাকলেও মনের কথা বলতে না পারা, নিজেকে গুটিয়ে রাখা আর প্রতিটি শব্দ উচ্চারণের আগে বারবার ভাবা—এই বাস্তবতার সঙ্গেই নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের একটি গল্পের স্মৃতি টেনে এনে বর্তমান সমাজের এক গভীর সংকটের কথাই তুলে ধরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভেতরের একরাশ অনুভূতির কথা শেয়ার করে রুক্মিণী বলেন, ‘আমরা আসলে সবাই দিন দিন এক একজন সেলফিশ জায়ান্ট হয়ে উঠছি।’ শৈশবের স্মৃতি রোমন্থন করে এই অভিনেত্রী জানান, ছোটবেলায় যখন তিনি গল্পটি পড়েছিলেন, তখন…
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামীতে গবেষণা খাতে আরো বেশি বরাদ্দ দেওয়া হবে। গবেষণা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণার ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না। তবে প্রকৃত অর্থে গবেষণা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। আজ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’-শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিষ পালনকে জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হয়। সেখানে লবণাক্ত মাটির উপযোগী লবণ-সহিষ্ণু ঘাসের চাষ সম্প্রসারণ…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। মঙ্গলবার সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন…
দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। জাহেদ উর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, সম্প্রতি দেশের ১০টি জেলা হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা উদ্বোধন…
