Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার ঝড় বইছে দলটিকে ঘিরে। বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এমন পরিস্থিতিতে অবশেষে নীরবতা ভেঙেছেন পর্তুগিজ মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রোনালদো জানিয়েছেন, প্রথম ম্যাচের ফল হতাশাজনক হলেও বিশ্বকাপ অভিযান এখনো অনেক বাকি। রোনালদো লিখেছেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’ ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে তার লড়াকু মানসিকতা। বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। বড় টুর্নামেন্টে টানা…
পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগজনক হারে সমকামিতা বাড়ছে। ইতোমধ্যেই এ সংখ্যা ১৬ শ জন ছাড়িয়ে গেছে। ফলে জেলায় এইচআইভি এইডস রোগও ছড়াচ্ছে আশঙ্কাজনক হারে। পাবনায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এক কর্মশালায় হাসপাতালের ‘কি পপুলেশন্স-কেপি সেন্টার’ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির। এতে বলা হয়েছে, পাবনায় শিরায় মাদকগ্রহণকারী, নারী যৌনকর্মী,…
এখন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র (পিএসআর) দেখাতে হবে। রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো ছাড়া নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। এবারের প্রস্তাবিত বাজেটে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এত দিন শুধু পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। এবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলেও তা লাগবে। বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্পের ব্যয় ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানা গেছে| বলরুমটির নির্মাণ ব্যয়ের অর্ধেকেরও বেশি অর্থ করদাতাদের কাছ থেকে আসবে বলে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট| এর আগে, ট্রাম্প এই প্রকল্পের ব্যয় আনুমানিক ৪০০ মিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন এবং বারবার দাবি করেছিলেন যে ব্যক্তিগত দাতারা ও তিনি নিজে এর ব্যয়ভার বহন করবেন| খবর বার্তা সংস্থা এএফপি’র| প্রতিবেদনে আরও বলা হয়, নির্মাণ কাজের জন্য নিয়োগ পাওয়া কনট্রাক্টর ক্লার্ক কনস্ট্রাকশন মার্কিন প্রশাসনের জন্য একটি বিস্তারিত প্রাক্কালন ব্যয় প্রস্তুত করেছে, যেখানে প্রকল্পের মোট খরচ ৬০০ মিলিয়ন ডলার ধরা হয়|…
ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। প্রিয় দলকে ঘিরে যখন সমর্থকদের উত্তেজনা তুঙ্গে, তখন ভিন্ন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ব্রাজিলের সমর্থক হয়েও তিনি শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর পর থেকেই সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। প্রিয় দলকে নিয়ে চলছে নানা আলোচনা, বিশ্লেষণ আর সমর্থনের প্রকাশ। এই ফুটবল উন্মাদনায় গা ভাসিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীও। তবে নিজের পছন্দের দল ব্রাজিল হলেও, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়ে নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে। তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ। তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের…
দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে, রাষ্ট্রদূতকে তিনি এ বিষয়ে জানান। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।’ বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘অনেকেই নানা কথা ও বিভ্রান্ত ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের টাকা দিয়ে…
রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত এক যুগ ধরে, ১৭ বছর ধরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন,…
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিজের ষষ্ঠ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের এই জাদুকরী পারফরম্যান্সে দল ৩-০ গোলের বড় জয় পাওয়ার পাশাপাশি তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন। মেসির এমন স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্তের পর স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। কানসাস সিটির গ্যালারিতে বসে ম্যাচটি সরাসরি উপভোগ করেন আন্তোনেলা এবং তাদের তিন সন্তান— থিয়াগো, মাতেও ও সিরো মেসি। মাঠের ফুটবল জাদুকরের এই অবিস্মরণীয় পারফরম্যান্সের সরাসরি সাক্ষী ছিলেন তারাও। ম্যাচ শেষে গ্যালারিতে পরিবারের সঙ্গে কাটানো কয়েকটি সুন্দর ছবি শেয়ার করে আন্তোনেলা ক্যাপশনে লেখেন, চলো আর্জেন্টিনা! সবসময়…
