Author: স্টাফ রিপোর্টার

ফুটবল বিশ্বকাপ এলেই দেশের বিনোদন অঙ্গনেও ছড়িয়ে পড়ে উন্মাদনার রং। প্রিয় দলের জার্সি, পতাকা আর সমর্থনের গল্পে মেতে ওঠেন শোবিজ তারকারাও। সেই তালিকায় আছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ফুটবলপ্রেম, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার শুরু এবং ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই গায়িকা। ছোটবেলা থেকেই তিনি ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের গল্প শোনান এই গায়িকা। আর্জেন্টিনার প্রতি ভালোলাগা কীভাবে তৈরি হলো, সে প্রসঙ্গে পূর্ণি বলেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। এই কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বাতলে দেবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে। সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’ স্মরণে এবং ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখনই আমরা কথা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই বহুমতের সহবস্থানের কথা আসে। আবার গণমাধ্যমের দায়িত্বশীলতার…

Read More

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় সম্পৃক্ততা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড নিয়ে গঠিত মন্ত্রিপরিষদ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং প্রদত্ত অর্থ পরিবারের নারীর হাতেই থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে। অর্থমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি বলেন, অতীতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজনৈতিক বা…

Read More

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারাদেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘রিপারপোজিং অ্যাগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশ’স এগ্রিফুড সিস্টেম’ শীর্ষক পলিসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, কৃষকরা উৎপাদন করলেও অনেক ক্ষেত্রে সংরক্ষণ সুবিধার অভাবে…

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ারে দেশেটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ। নিহত দুই পাইলট হলেন- বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী। বিমানটি ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। বিবৃতিতে আরও জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন এ দুই চালক। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই মারদান জেলায় ভূপাতিত হয় বিমানটি। চালক দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে…

Read More

ভারতের ভিসার আবেদনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় আইভ্যাক ব‌লে‌ছে, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। নির্দেশনায় আরও বলা হয়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না। মেডিক্যাল ভিসা নিয়ে আইভ্যাক জা‌নি‌য়ে‌ছে, মেডিক্যাল ভিসা…

Read More

ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র থাকতো, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারতো না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করে তাকে ‘খুবই কঠিন মানুষ’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার পর মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য নেতানিয়াহুর কৃতজ্ঞ থাকা উচিত। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা শেষ পর্যন্ত হরমুজ প্রণালী স্থায়ীভাবে অবাধ নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও তিনি দেশটিকে…

Read More

পাবনার আতাইকুলায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানার পুলিশ। কাশেম আতাইকুলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রবিবার সারা রাত অভিযান চালায়। এরপর সোমবার ভোরে শাহজাদপুর থেকে আসামিকে গ্রেপ্তার করে আনা হয়। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার…

Read More

মাদারীপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপারা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২)ও লাভলু (৩০)। তাদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনূসের ছেলে ও সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে, আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটির মধ্যে একটি ছিল মিনি ট্রাক। দুই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিটি ট্রাকের চালক…

Read More

ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকালে মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনার শিকার যাত্রীদের তালিকায় জনপ্রিয় মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম রয়েছে। গত ৪ জুন আর্জেন্টিনায় পারফর্ম করার পর শনিবার (১৩ জুন) তাকে ব্রাজিলের একটি স্থানীয় এলাকায় ফুটবল খেলতে দেখা গিয়েছিল। তবে লাশগুলো এখনো পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় আরো প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গ্যাসপি’ নামে পরিচিত। ইউটিউবে ২৮ লক্ষাধিক ফলোয়ার থাকা এই…

Read More