Author: স্টাফ রিপোর্টার

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ড. এহসানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল। দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে না মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার বিশ্বজুড়ে। তবে এই প্রযুক্তিগত বিপ্লবের এবার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ মানুষের পকেটে। মেমোরি চিপের আকাশচুম্বী উৎপাদন খরচের কারণে এবার নিজেদের পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, মেমোরি চিপের বাজারের বর্তমান পরিস্থিতি এতটাই ‘অসহনীয়’ হয়ে উঠেছে যে পণ্যের দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাজারে চিপের সরবরাহ কম অথচ এআই প্রযুক্তির কারণে এর চাহিদা বিপুল। মেমোরি চিপ নির্মাতারা লাগামহীনভাবে দাম বাড়িয়ে চলেছেন, যা শেষ পর্যন্ত ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে অ্যাপল। বিশ্বখ্যাত চিপ…

Read More

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার একটি আদালত এই আদেশ দেন। আদালতের সমন উপেক্ষা করে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সমনে নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত না হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১০…

Read More

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে তার আইনজীবী এই আবেদন করেন, যেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানি হয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরার লাশ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ইকরার বাবা বাদী হয়ে মামলা করেন, যেখানে অভিযোগ করা হয় যে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলার পর জাহের আলভী দেশের বাইরে চলে গিয়েছিলেন। তবে উচ্চ আদালতের পরামর্শ ও নির্দেশনায় দেশে ফিরে অবশেষে…

Read More

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ‘ড্রেসম্যান লিমিটেড’ নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে ছাত্রনেতাদের মধ্যে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহিদ অভিযোগ করেছেন, রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার তাকে অপমান ও শারীরিকভাবে হেনস্তা করেছেন। যদিও এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন রাকসু জিএস। বুধবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুরুল ইসলাম শহিদ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তার দাবি, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে তিনি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হবিবুর রহমান হল মাঠে যান। সেখানে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মুস্তাকুর রহমান জাহিদ এবং হল সংসদের জিএস আশিক শিকদারের…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারোর পক্ষেই সম্ভব নয় এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংস করতে চান বলে নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই অভ্যন্তরীণ মন্তব্যের বিষয়ে অবগত এমন একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য একই সাথে ওই সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যে ব্যক্তি হিসেবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চমৎকার মনে করেন, তবে মাঝেমধ্যে নেতানিয়াহু নিজের আবেগের বশে একটু বেশি দূর এগিয়ে যান। মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন যে…

Read More

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার…

Read More

দেশের ১৩টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১…

Read More