Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদলের পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। এ দফায় উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে উত্তর বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের…
খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম। তিনি লেখে, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে…
দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। পাশাপাশি, আরও বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছে। এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলাকে ওই এলাকায় ইসরাইলের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে। এ সময় একাধিক বাড়িতে হামলা চালানো হয়। এনএনএ জানায়, নাবাতিয়ে শহর, কফর জৌজ এবং আশপাশের কফর রেমেন ও জেবদিনসহ বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ হয়। পরে কফর তিবনিত ও রাইহান পাহাড় এলাকায় একাধিক বিমান হামলাও চালানো হয়। হামলায় নাবাতিয়ে ও হারুফ এলাকায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আল-শারকিয়া ও দুইরের…
আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালুর সকল প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম উদ্বোধন করা হবে। পুুরোদমে কার্যক্রম চালুর জন্য প্রতিটি হাসপাতালে ১ হাজার ৪৭৫ জন জনবলের প্রয়োজন…
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবারচালকও রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে মোট ৫টি গুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের স্থানগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে ছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টাইন সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি তাদের গাড়ির পাশে এসে দুটি গুলি ছোড়ে।…
বিশ্বকাপের সবুজ গালিচায় যখন ছেলের অতিমানবীয় বীরত্ব, দূর দ্বীপরাষ্ট্রে বসে তখন মায়ের চোখে আনন্দ আর আক্ষেপের অশ্রুধারা। অবশেষে ঘুচতে চলেছে সেই আক্ষেপের অবসান। বিশ্বকাপের মঞ্চে ছেলের ঐতিহাসিক লড়াই এবার আর ঘরের টেলিভিশনে নয়, সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করবেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা। ফুটবলবিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই আবেগঘন অধ্যায়ের পর অবশেষে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত বুধবার কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের সেসারিয়া এভোরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন আনা কান্দিদা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তৈরি হয় এক হৃদয়স্পর্শী দৃশ্য। নাতি মারভিন জুনিয়র ও নাতনি লাইস সোফিয়াকে বুকে জড়িয়ে অশ্রুসজল চোখে বিদায় নেন তিনি।…
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সেনাসদস্য, ২ জন বেসামরিক নাগরিক এবং ২২ জন হামলাকারী রয়েছেন। স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ বিকট বিস্ফোরণ ও উপর্যুপরি গুলির শব্দে কেঁপে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। ডিওরি হামানি নাইজারের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং কৌশলগত কারণে এর ভেতরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে। মূলত সেই ঘাঁটি ও বিমানবন্দরকে লক্ষ্য করেই এই সুপরিকল্পিত হামলা চালানো হয়। হামলার পর বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা…
শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিতের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এতে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে মূল্যবান ধাতুটি। আন্তর্জাতিক বাজারে এ প্রবণতার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও কমে প্রতি আউন্স ৪ হাজার ২০৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ডলারের মূল্যবৃদ্ধি স্বর্ণ বাজারে চাপ বাড়িয়েছে। মার্কিন ডলার এক বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য…
জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের কর্মশালায় দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীজনদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রথমত, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত মিডিয়া রিফর্মস কমিশনের রিপোর্টকে অন্যতম ভিত্তি বিবেচনা করে ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, আজকের কর্মশালায় বিস্তারিত অনেক বিষয় আলোচনায় এসেছে। তবে প্রাথমিকভাবে দু’টি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি জানাতে চাই। প্রথমটি হচ্ছে— গণমাধ্যম কমিশন…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষ ও সংগঠনকে এক জায়গায় সমবেত করা সম্ভব হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই—আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ থেকে যাত্রা শুরু করেছি।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য…
