Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
- ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ হিসেবে
- দিনে ৩ বার মশার ওষুধ দেবে ডিএনসিসি
- প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
- মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল
- ঢাকাসহ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
- ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প
Author: স্টাফ রিপোর্টার
জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নতুন সংযোজন। জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। শহরটিতে বসবাস করছে প্রায় ৩৬.৬ মিলিয়ন মানুষ। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১.৯ মিলিয়ন। আর তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, যেখানে বসবাস করছে ৩৩.৪ মিলিয়ন মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে ঢাকার অবস্থান ছিল নবম। গত এক দশকে ধারাবাহিক জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরটি দ্রুত উপরে উঠে এসে এখন দ্বিতীয় স্থানে পৌঁছেছে। প্রতিবেদনটি ঢাকার ভবিষ্যৎ সম্পর্কেও গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৫০…
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জেলাগুলোর আইনশৃঙ্খলা বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপি পদায়নের লটারি করা হয়েছে। এ ক্ষেত্রে মেধাবী কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি। এসপিদের মতো ওসি নিয়োগও হবে লটারির মাধ্যমে। বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। যদি কেউ দুর্নীতি পেয়ে থাকে সেটা প্রচারের অনুরোধ করছি। উপদেষ্টা হিসেবে আমার দুর্নীতি পেলেও প্রচার করতে হবে। উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি।…
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের লয়্যাল ইউজারদের শক্তিশালী কমিউনিটির জন্য আনুষ্ঠানিকভাবে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ উদযাপন করবে। বার্ষিক এই উদযাপনের অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে নিজেদের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। প্রতি বছরই ও’ ফ্যানস ফেস্টিভাল বিশেষ সুবিধা, অনন্য অভিজ্ঞতা ও আকর্ষণীয় ইভেন্টের মাধ্যমে অপো ব্যবহারকারীদের একত্রিত করে। এবছর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে উদযাপনকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে অপো; যা ব্র্যান্ড ও ক্রমবর্ধমান ফ্যানবেসের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই উদ্বোধনকে ও’ ফ্যানস ফেস্টিভালের সাথে যুক্ত করার মাধ্যমে অপো উদ্ভাবনকে উদযাপন ও কমিউনিটির সাথে যুক্ত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা আশা করছি, আইন–শৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। তিনি আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে তা স্বাভাবিক অবস্থার দিকে…
রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের একটি অংশে বুধবার (২৬ নভেম্বর) আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ৭টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা…
ঘরের মাঠে তিন জাতি নারী ফুটবল সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের মুখোমুখি হবে আজারবাইজান ও মালয়েশিয়া। এই টুর্নামেন্ট ঘিরে ফুটবল সমর্থকদের উন্মাদনার শেষ নেই। এমন উন্মাদনা, উল্লাসে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। টুর্নামেন্টের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন লিফট। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষরের মাধ্যমে স্পন্সর হিসেবে যুক্ত হলো ওয়ালটন লিফট। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার মো. জেনান-উল-ইসলাম, মার্কেটিং বিভাগের…
সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তির রাস্তা অনেক সরু- এ কারণে প্রথমে গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। এরপর গাড়ি প্রবেশ করেল ছিল স্বল্পতা। বিকল্প হিসেবে খাল থেকে পানি তুলে আগুনে ব্যবহার করা হচ্ছে। ফায়ার…
ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের। আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের ভোটের সময় হবে গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রংয়ের হবে- যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন। তিনি বলেন, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটের একই দায়িত্ব…
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক এটিএম নজমূল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএলএম মামুনুর রশিদ, নিরাপদ প্রসূতি কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ আলমগীর শাহ্, মোঃ ইমারুল হক, ইশানিয়া…
বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এরইমধ্যে দেশে নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশাবাদী কোনরকম ঝামেলা ছাড়াই ২৬ এর ফেব্রুয়ারি প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। মঙ্গলবার (২৫ নভেম্ববর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, আমি মনে করি যথেষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্তত উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যহত…
