Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
চলমান তাপপ্রবাহের মধ্যে সোমবার এ বছরের সবচেয়ে উষ্ণ দিনের জন্য প্রস্তুতি নিয়েছে ফ্রান্স। দেশটির পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রথমবারের সোমবার মতো দেশের অর্ধেক অঞ্চলে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে দেশটির কয়েক শত স্কুলও বন্ধ রাখা হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই তাপপ্রবাহ ২০০৩ সালের ভয়াবহ তাপ প্রবাহের মতোই মারাত্মক হতে পারে। ওই তাপদাহে সারা দেশে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ফ্রান্সের বোর্দো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও প্যারিসে ৩৯ ডিগ্রি…
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল একদিকে যেমন জয় খুঁজেছে, অন্যদিকে ভবিষ্যতের দল গঠনের পরীক্ষাও চালিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তরুণ পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে প্রত্যাশা পূরণ করতে না পারায় সিরিজের শেষ ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি। সাকলাইনের বাদ পড়া নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনোভাবেই তাকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয়; বরং ভবিষ্যতের পরিকল্পনার অংশ। সিমন্স বলেন, “সাকলাইনকে আমরা চোখের আড়াল করিনি। এখানে পাঁচজন পেসার আছে। আমরা সবাইকে দুটি করে ম্যাচ খেলার সুযোগ দিতে চেয়েছি। সাকলাইনের গত ম্যাচ ভালো যায়নি। তবে ওকে আমরা…
দেশের তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার জাতীয় সংসদে নেত্রকোনা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।’ তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্প্রচার ও তথ্যসেবায় আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। জহির উদ্দিন স্বপন বলেন, বিটিভিতে পর্যায়ক্রমে ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন (ডিটিটি)…
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ। সোমবার রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক-এর যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শিশুকে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে শেখা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে ওঠে। প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় তিনি…
বাংলাদেশে এ পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশে আবিষ্কৃত পাঁচটি কয়লাক্ষেত্র হলো দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র, ফুলবাড়ি কয়লাক্ষেত্র, দিঘীপাড়া কয়লাক্ষেত্র, রংপুরের খালাসপীর কয়লাক্ষেত্র এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র। তিনি জানান, এসব কয়লাক্ষেত্রের মধ্যে শুধু বড়পুকুরিয়া কয়লাক্ষেত্রের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে ২০০৫ সাল থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। দেশের একমাত্র উৎপাদনশীল এই কয়লাখনি থেকে নিয়মিত কয়লা উত্তোলন অব্যাহত রয়েছে এবং এর কার্যক্রম কখনো বন্ধ হয়নি। ইকবাল হাসান মাহমুদ…
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি পদত্যাগ করেন। এর ফলে গত এক দশকে দেশটি সপ্তম প্রধানমন্ত্রীর নেতৃত্ব পেতে যাচ্ছে। খবর দ্য ডনের। পদত্যাগের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিট-এর সামনে সাংবাদিকদের স্টারমার জানান, তিনি দলের সিদ্ধান্তকে ‘সৌজন্যের সঙ্গে’ মেনে নেবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ ও নিঃশর্ত সমর্থন দেবেন। বিপুল ভোটে নির্বাচনে জয়ের মাধ্যমে ব্রিটেনের অস্থির রাজনীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারের এই পদত্যাগের ঘটনা ঘটল। একটি সূত্র জানিয়েছে, তিনি গত সপ্তাহে নেতৃত্বের লড়াইয়ে অংশ নেবেন নাকি সরে দাঁড়াবেন—তা নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায়, ‘স্টারমার সিদ্ধান্ত নেওয়ার…
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।’ এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে…
বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বানের কথা তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।’ দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার…
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) এ নির্দেশনা দেয়া হয়েছে আইএসপিআর থেকে। মোতায়েন হতে যাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। সূত্র বলছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। মূলত এটিকে সামনে রেখেই মোতায়েন হতে যাচ্ছে সেনাবাহিনী। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবেন। জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে থাকবে। আওয়ামী লীগ যাতে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে…
ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহিদ। তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ আল আসাদ (কর কমিশনার), কে…
