Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল ৫ টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এসময় চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। রেলস্টেশন থেকে থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীসহ সফর সঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন। এর আগে স্থানীয় সময় দুপুর ১ টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনযোগে (বুলেট ট্রেন) বেইজিংয়ের…
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোধ বিচে ইলেকট্রিক মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত ২০ জুন সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। সংবাদমাধ্যম সিবিএস নিউজ রাজ্য পুলিশের বরাতে জানিয়েছে, সেদিন বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কোস্টাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দু’দিন পর ডেলওয়্যার রাজ্য পুলিশ নিহত ওই নারীকে মেরিল্যান্ডের পোটোম্যাকের বাসিন্দা স্টেফানি লুইস হিসেবে শনাক্ত করেছে। এ ঘটনায় রাজ্য পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে একটি জিএমসি সিয়েরা মডেলের পিকআপ কোস্টাল হাইওয়ের স্যাভেজেস ডিচ রোডের উত্তর দিকে বাম লেনে দক্ষিণমুখী হয়ে যাচ্ছিল। এ সময় লেডি বাইকার স্টেফনি লুইস নির্দিষ্ট বাইক…
গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার ঐতিহাসিক মিত্রতার ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন যে সব ইহুদিই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর মারাত্মক বিরক্ত। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের দুই নামকরা সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের যৌথভাবে লেখা একটি নতুন গ্রন্থে দুই শীর্ষ নেতার মধ্যকার এই উত্তপ্ত ফোনালাপের গোপন তথ্যটি ফাঁস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সদ্য প্রকাশিত ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ নামের বইটির বিভিন্ন চাঞ্চল্যকর অংশ বিশেষ উধৃত…
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। আমরা সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব। বৈঠকে সীতাকু-…
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাস প্রযোজ্য থাকবে। পূর্বাভাসে জানানো হয়, দেশের মোট ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো— রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এই বৈরী আবহাওয়ার কারণে এসব…
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “২০০৬ সালে আমরা ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি। এটা নিয়ে আর কথা বলতে চাই না। এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। তাই পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।’ মঙ্গলবার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এতে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং পরীক্ষা কেন্দ্রের সচিবসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি…
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও দ্রুত জোরদার করার অঙ্গীকার করেছেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক আধুনিকায়ন প্রচেষ্টা কোরীয় উপদ্বীপকে ‘পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে’ ঠেলে দিচ্ছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ শান্তিচুক্তির বদলে অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে শেষ হওয়ায় দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির তিন দিনব্যাপী বৈঠকের সমাপনী বক্তব্যে কিম বলেন, ‘দল ও রাষ্ট্রের দৃঢ় নীতি হলো জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা…
বয়স যেন শুধু একটি সংখ্যা—এ কথা আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও মাঠে তার দাপট, ক্ষুধা আর রেকর্ড ভাঙার নেশা এতটুকু কমেনি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে জোড়া গোল করে দলকে পরের ধাপে তোলার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল অক্ষরে লিখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এক ম্যাচেই গড়েছেন চারটি নতুন বিশ্বকাপ রেকর্ড, যেগুলোর স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসও। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মেসির বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন। শুধু পুরুষদের নয়, নারী-পুরুষ মিলিয়েও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার…
গ্ল্যামারের আলোয় তিনি বরাবরই উজ্জ্বল। কখনও অভিনয়ে, কখনও গানে, আবার কখনও ফ্যাশন স্টেটমেন্টে আলোচনার কেন্দ্রে থাকেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার কালোর মোহময় আবরণে নিজেকে মেলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঝড় তুলেছেন এই তারকা। সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, ফারিয়ার পরনে নিকষ কালো রঙের একটি দৃষ্টিনন্দন পোশাক। পোশাকজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট চুমকির কাজ যেন রাতের আকাশে ছড়িয়ে থাকা অসংখ্য তারার দীপ্তি। গলায় মানানসই গহনা, হাতে চুড়ি আর আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। আলতো বাঁকা চাহনি ও ঠোঁটের কোণে মৃদু হাসি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন তাঁরই গাওয়া জনপ্রিয় গান ‘লোকে…
