Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
রণবীর কাপুর ও আলিয়া ভাটের লাভ অ্যান্ড ওয়ার ছবি নিয়ে জটিলতা কাটছেই না। বিভিন্ন কারণে একের পর শুটিং পিছিয়েছে। এবার ক্যামেরা জ্বলে উঠতেই শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালীন এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চন্দ্রধারী যাদব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে ৪২ বছর বয়সী চন্দ্রধারীর মৃত্যুতে সরব হয়েছে শ্রমিক সংগঠন। ক্ষতিপূরণের জন্য প্রযোজনা সংস্থার কাছে দাবি করা হয়েছে অর্ধ কোটি রুপি। নিহতের পরিবার জানিয়েছে, প্রাণের মূল্য অর্থ দিয়ে পূরণ করা সম্ভব…
ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২২ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে…
সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর সোমবার (২২ জুন) বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে উল্লেখযোগ্য পতন ঘটেছে। ইরান তাদের তেল ও পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে আন্তর্জাতিক বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পর বৈশ্বিক বাজারে তেলের বড় ধরনের ঘাটতি নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই কেটে গেছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫৩ ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ হ্রাস পেয়ে ৭৯ দশমিক ০৪ ডলারে নেমে এসেছে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের প্রথম ভাগে এর মূল্য সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল। মূলত আলোচনার…
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাতে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল্লাহ বারী হত্যার বিচার দাবিতে এলাকাবাসী ও তার স্বজনরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা মুকুলের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। একই ঘটনায় গুরুতর…
চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা যা একই সময়কালের অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। আজ রোববার (২১ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে ৩,২৭,৭৮৫.৭৮ কোটি টাকা আদায়ের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২,৮৫৬.২২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের একই সময়কালে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০.০২%। চলতি ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫,০৩,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়, যার বিপরীতে মে’…
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় রোববার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণ ভিত্তিক উদ্যোগ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকমুক্ত সমাজ গঠনে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনের আয়োজন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। জাতীয় বাজেট ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করে। রবিবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বর্তমানে রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে সুস্পষ্ট…
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। রবিবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক চাহিদা দাঁড়ায় ৩৮.০৯ লাখ মেট্রিক টন। অথচ একই সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫১.১১ লাখ মেট্রিক টন, ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই। তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ মাত্র প্রায় ১ শতাংশ। এ সময়ে বিভিন্ন প্রজাতির ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার…
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। রোববার (২১ জুন) কাতারের একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাতারে বাংলাদেশ দূতাবাস ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় ভোরবেলা প্রতিদিনের মতো নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচ বাংলাদেশি। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। তবে গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় ট্রাফিক পুলিশ। নিহত পাঁচ প্রবাসীর বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে। জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমানো…
কয়েক ম্যাচ ধরে প্রত্যাশামতো ইনিংস খেলতে না পারায় সমালোচনার মুখে ছিলেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলে সব প্রশ্নের জবাব দিলেন তিনি। মাত্র ১১ বলে অর্ধশতক হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক। ডাম্বুলায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে ভারত ‘এ’। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন সূর্যবংশী। মুখোমুখি হওয়া প্রথম পাঁচ বলেই তিনি মারেন সীমানা। প্রথম তিন বলে চার মারার পর পরের দুই বলে হাঁকান ছক্কা। এরপরও থামেননি তিনি। এক বল ডট খেলার পর আবার একটি ছক্কা ও একটি…
