Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। স্পিকার বলেন, পানি সমস্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ কোনো কোনো দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে স্বাধীনতার…
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই, অর্থাৎ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তিনি বলেন, ‘এই নির্বাচন সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট হতে পারে। এরপর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মপরিকল্পনা…
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ও স্ত্রীরোগ (গাইনি ও প্রসূতি) বিশেষজ্ঞ ডা. শ্যামলী সাহা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. প্রিতম কুমার পাল, হেলথ অফিসার রিতু রানী দেবশর্মা। এসময় এলাকার ১৮০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয়সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে…
নতুন পররাষ্ট্র নীতির অংশ হিসেবে চীনের কাছ থেকে ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান বেইজিং সফরে এই সামরিক চুক্তি উল্লেখযোগ্য গতি পাবে বলে আশা করা হচ্ছে। সোমবার (২২ জুন) থেকে শুরু হওয়া এই সফরে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোড়ালো হবে বলেও প্রত্যাশা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের আগস্টের মধ্যে যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি বিমানের বাজারমূল্য প্রায় ৪ কোটি মার্কিন ডলার। আলোচনা ত্বরান্বিত করতে গত সপ্তাহে একটি চীনা প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। বেইজিং সফরে…
সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে উল্লেখ করে সংসদকে নোটিশ করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। বিষয়টি সংসদের অধিবেশনে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার বিষয়টি উপস্থাপন করেন। স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ চলতি অধিবেশনে আজ পর্যন্ত মোট ছয়টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গিয়েছে। তন্মধ্যে চারটি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি। বাকি দুটি নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আদালত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।’ মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি মনে করি তারা সিম্বোলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না— এটা পরিষ্কার করা দরকার যে, সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি বলেন তারা মানবতাবিরোধী অপরাধে…
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর…
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়। দায়িত্বে থাকা এক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে রাজধানীসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদারের…
নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয় তিনি। নিয়মিতই নিজের কাজ, ভাবনা ও ব্যক্তিগত মুহূর্তের নানা ঝলক শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের একটি নতুন ছবি ফেসবুকে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে এক জীবনমুখী ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।’ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান…
