Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক…
ফিফা বিশ্বকাপে ছেলের অসাধারণ পারফরম্যান্সের পর আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। ভিসা জটিলতায় মাঠে বসে খেলা দেখা অনিশ্চিত হলেও সেই বাধা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজেনিয়ার মা। এবার গ্যালারিতে বসেই ছেলের পরবর্তী ম্যাচ উপভোগ করবেন তিনি। বিশ্বকাপে ভোজেনিয়ার নৈপুণ্যে স্পেনকে গোলশূন্য রুখে দেয় নবাগত কেপ ভার্দে। ম্যাচ শেষে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন ভোজেনিয়া। এরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভিসাসহ সব জটিলতা কাটিয়ে ভোজেনিয়ার মা এখন যুক্তরাষ্ট্রে। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরের ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন তিনি। উল্লেখ্য, স্পেনের মতো উরুগুয়েকেও হতাশ করার লক্ষ্য কেপ ভার্দের। ভোজেনিয়ার কাছ…
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী পাঁচদিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী ৫ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে…
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কিভাবে এমপি হলো? তিনি বলেন, এর আগে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছিলো আমি হানজালা…
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সামান্থা কিংবা তার স্বামী নির্মাতা রাজ নিদিমরু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করা হয়েছে, মা হতে চলেছেন সামান্থা। সম্প্রতি তার অভিনীত নতুন ছবি ‘মা ইন্তি বানগারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখার পর অনেক ভক্তের ধারণা, সেখানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্টভাবে ফুটে উঠেছে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দনের বার্তায় ভরে যায় মন্তব্যের ঘর। সামান্থা ও রাজ নিদিমরুর পরিচয় এবং ঘনিষ্ঠতা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো টোল নেয়া হবে না, যদি না তা তার নিজের দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা হয়। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক ভেঙে পড়তে পারে—এমন ইঙ্গিতের এটি সবশেষ উদাহরণ। ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতির সময়সীমা হিসেবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না এবং ৬০ দিন শেষ হওয়ার পরও কোনো টোল থাকবে না—যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে…
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২১ জুন) বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। জানা যায়, প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মুক্তিযুদ্ধকালীন সময় জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্র সংসদের…
ভালোবাসা, দায়িত্ববোধ ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। বছর জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদ্যাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। যদিও বাবা দিবসের ধারণার সূচনা পশ্চিমা বিশ্বে, সময়ের সঙ্গে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে পরিবার ও সমাজে বাবার অবদান স্মরণ এবং তাঁদের প্রতি সম্মান জানানোর বিশেষ উপলক্ষ হিসেবে দিবসটি উদ্যাপিত হয়। ইতিহাসবিদদের মতে, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকায় একটি গির্জায় প্রথমবারের মতো বাবা দিবস পালন করা হয়। পরে ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডডের উদ্যোগে ১৯১০ সালের ১৯…
প্রায় তিন দশক আগে ‘কুলি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকমনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। দীর্ঘ সময় পর আবারও সেই পরিচিত কুলি চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে, শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ও পরিবেশকে জীবন্তভাবে তুলে ধরতেই ব্যস্ত এই বাস টার্মিনালকে শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মহিন খান এবং চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নতুন এই প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে ওমর সানি বলেন, “ছোট পরিসরের কাজ হলেও…
