Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী শহরের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূবিজ্ঞানী বা ইউএসজিএস-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে এই প্রলয়ঙ্করী দুর্যোগে ভেনিজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং মৃতের সংখ্যা…
‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত অফিসের মাঠ প্রাঙ্গনে গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামসহ আরও অনেকে। আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা…
এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্ববৃহৎ ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ৩২ মিনিটে তৃতীয় ইউনিটটি চালু করা হয়। বর্তমানে ওই ইউনিটটি থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এর আগে যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় ২৫ মে থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে…
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারাদেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয়া হয়। ওয়ালটন প্লাজার গ্রাহকগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন। রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। সে সময় তিনি ওয়ালটন প্লাজার হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্টের আওতায় গ্রাহকদের ফ্রি চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে একটি বিশেষ হটলাইন নাম্বার (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন। সদ্য চালু হওয়া এই হটলাইন নাম্বারে কল করে…
নজিরবিহীন তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। একের পর এক দেশে তাপমাত্রার রেকর্ড ভাঙছে। একই সঙ্গে বেড়েছে এয়ার কন্ডিশনার বিক্রি। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলীয় ও বায়ুপ্রবাহজনিত এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, যা কয়েক দিন ধরে উষ্ণ বায়ুকে একটি নির্দিষ্ট এলাকায় আটকে রাখছে। ফলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়ন এ পরিস্থিতিকে আরও তীব্র করে তুলছে। তীব্র গরম মোকাবিলায় অভ্যস্ত নয় এবং পর্যাপ্ত প্রস্তুতিও নেইÑ এমন এক মহাদেশে প্রকৃতির এমন আচরণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ফ্রান্সের জাতীয় তাপমাত্রা সূচক যা দেশটির ৩০টি কেন্দ্রের দিন ও রাতের গড় তাপমাত্রার ভিত্তিতে নির্ধারণ করা হয় মঙ্গলবার ২৯ দশমিক ৮…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে বাংলাদেশ দলের পরবর্তী মিশন এবার জিম্বাবুয়েতে। একটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজ বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জ ও চাপের বলে মনে করেন তাসকিন আহমেদ। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই যে উঠবে কঠিন সমালোচনা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন এমন মন্তব্যই করেন। জিম্বাবুয়েতে গিয়ে তাদের হারানো কঠিন- ক্রিকেটাররা তা ভালোই জানেন। সেটিই যেন মনে করিয়ে দিলেন টাইগার এই পেসার। তাসকিন বলেন, ‘জীবনে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জের। প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। সামনে যে জিম্বাবুয়ে সিরিজ আসছে, এটা আরও বেশি চাপের। কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সঙ্গে খারাপ হলে বলবে জিম্বাবুয়ের সঙ্গে খারাপ খেলেছে।’…
নাচ, গ্ল্যামার আর পর্দা কাঁপানো উপস্থিতি—এই তিনে তামান্না ভাটিয়ার নাম অনেক আগেই দক্ষিণ ভারতীয় সিনেমার প্রথম সারিতে উঠে এসেছে। তবে প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে এবার তিনি খোলামেলাভাবে বললেন দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার ভেতরের এক অস্বস্তিকর বাস্তবতার কথা। তামান্নার ভাষায়, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে এখনো নারীদের দেখার দৃষ্টিভঙ্গিতে রয়েছে পুরুষতান্ত্রিকতার ছাপ, যা সবসময় ইতিবাচক নয়। অভিষেক হয়েছিল হিন্দি সিনেমা দিয়ে, কিন্তু তামান্না ভাটিয়ার সাফল্যের আসল ভিত গড়ে ওঠে তেলুগু চলচ্চিত্রে। এরপর ধীরে ধীরে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠেন। সেই দীর্ঘ অভিজ্ঞতার জায়গা থেকেই সম্প্রতি তিনি তুলে ধরেছেন ইন্ডাস্ট্রির ভেতরের কিছু বাস্তবতা। ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক…
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষ্যে মুদ্রানীতি ও রাজস্বনীতির কার্যকর সমন্বয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা, অগ্রাধিকারভিত্তিক ব্যয় ব্যবস্থাপনা এবং উৎপাদন ও…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। বুধবার সকালে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট ও সংস্কারের…
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৭ কোটি টাকা) মানবিক সহায়তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। এ সহায়তার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ…
