Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
Author: স্টাফ রিপোর্টার
দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত…
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’ আজ সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, মসজিদ, গোরস্তান ও ঈদগাঁহের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসময় সভাপতিত্ব করেন। মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার বলেন, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি।…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। সোমবার দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তারেক রহমান বলেন, ‘বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা…
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে সরকারকে এই বকেয়া পরিশোধ করা হয়। রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিএল মনে করে- অতীতের…
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা প্রথমে ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব ছিল এবং তা দুই অর্থবছরের জন্য নির্ধারণের কথা বলা হয়; তবে চূড়ান্ত বাজেটে এ সীমা আরও ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হতে পারে, ফলে করমুক্ত আয়ের সীমা মোট ৫০ হাজার টাকা বাড়ছে। একই সঙ্গে খুচরা ব্যবসায়ী পর্যায়ে একক ভ্যাট হার চালুর পরিকল্পনা থেকেও আপাতত সরে আসছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাজেটে আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে, যা অর্থবিল পাসের মাধ্যমে কার্যকর হবে এবং আজ সোমবার তা পাস হওয়ার কথা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানান, কম…
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গরীব ও মেধাবীদের বিনা বেতনে পড়ার সুযোগসহ বেশ কিছু শর্ত উল্লেখ করে বিশ্ববিদ্যালরের কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, কর-সুবিধা ভোগের বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও বেশি বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে ভাষা শিক্ষার প্রসার এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে সরকারপ্রধান জানান, প্রস্তাবিত বাজেটে…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি।…
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও। প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে। অনুদানের বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’ এর আগে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত…
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওশিয়ান কাউন্টিতে সোমবার রাত ১২:১২ মিনিটে (বেইজিং সময়) ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ১৩ জন সামান্য আহত হয়েছেন। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ৬ কিলোমিটার গভীরে, যার অবস্থান ২৮.৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪.৬৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ইবিন ভূমিকম্প ত্রাণ কমান্ড সদর দপ্তর জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উপদ্রুত এলাকা থেকে আরও ১৯৬ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে…
পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন এই তিন ধাপে দেশের অর্থনীতিকে সরকার সাজাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য ও কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জনগণের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পেরেছি৷ যদিও আমরা সংসদে যতটা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, এর চেয়ে বেশি অতীত নিয়ে কথা বলেছি। তবে জনগণ চায় ভবিষ্যৎ নিয়ে কথা বলি।’ এবারের বাজেটকে জীবনবান্ধব বাজেট উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা চেষ্টা করেছি এ বাজেট দিয়ে পিছিয়ে পড়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার…
