Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
Author: স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল চার স্কুলছাত্রী। এরপর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার। ছাত্রীরা হলো— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী। খুশির বাবা মানিক…
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণ নিজেরাই সেটি খুলে নেবে। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘আজ পহেলা জুলাই। দুই বছর আগে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার শহীদদের স্মরণে আমরা রায়েরবাজারে গণকবরে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে এসেছি। আজ থেকে আমাদের ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। ঢাকা ও সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে।’ তিনি বলেন, ‘আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম,…
আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নফাঁসের কোনও সম্ভাবনা নেই বলে জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড । তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করা এবং প্রশ্নফাঁস প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। গেলো বারের তুলনায় যা ১৯ হাজার ৪৭২ জন বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা…
২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজের সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের সময়সূচি তুলে দেন।…
প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খাদের কিনারায়। মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সন্ত্রাসীদের মদদ দিতেই আফগানিস্তান এই উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ ইসলামাবাদের। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়েছে, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তালেবানকে এর চড়া মূল্য চুকাতে হবে। তবে পুরো ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, কোনো উসকানি নয়, বরং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠী ‘দায়েশ’ (আইএস)-এর ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। হামলায় জঙ্গিদের ব্যাপক প্রাণহানি হলেও…
ভারতের রাজস্থানের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জনের বেশি আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এতে দাউদাউ করে আগুন ধরে যায়। বাসটি প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়।…
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহ প্রকাশ করেছে ইরান। এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর প্রভাবে বুধবার (০১ জুলাই) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। রয়টার্সের জ্বালানি বাজারবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১৩ ডলারে পৌঁছায়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা আবারও তেলের বাজারে ঝুঁকির হিসাব কষতে শুরু করেছেন। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দামের ঊর্ধ্বগতিতে। এর আগে…
রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যক্তিশ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঝুঁকিভিত্তিক মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ওই আয়কর রিটার্ন ফাইল নির্বাচন করা হয়েছে। এই তালিকা আজ এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টিসহ প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল। এনবিআর সূত্র জানায়, অডিট নির্বাচনের এই প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। এর ফলে করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতার দাবি পূরণ হলো। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের…
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, গত সপ্তাহের ভয়াবহ জোড়া ভূমিকম্পে এক হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর তিনি দেশে ফিরতে চাইলে, সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে। সোমবার পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মাচাদো এ অভিযোগ করেন। ভিডিও বার্তায় মাচাদো বলেন, ‘এই হৃদয়বিদারক সময়ে’ ভেনেজুয়েলার মানুষের পাশে থাকতে তিনি দেশে ফিরতে চান। তিনি অভিযোগ করেন, তাকে দেশে প্রবেশে বাধা দিতে সরকার ভেনেজুয়েলার বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মাচাদো বলেন, ‘তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। কিন্তু যারা আমার ফিরে আসা সহজ করতে চায়, তাদের হুমকি দেওয়া হয়েছে।’ গত…
বাংলাদেশের ফুটবলপ্রেম এবার যেন শুধু গ্যালারিতেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিশ্বের বড় বড় তারকাদের মুখেও। আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা শেষ হলেই বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিও, পতাকা আর আবেগঘন উদযাপন এখন নিয়মিতভাবেই জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আবেগঘন সমর্থন এবার সরাসরি ছুঁয়ে গেছে মাঠের ভেতরের তারকাদেরও। ব্রাজিলের জাপানের বিপক্ষে ২–১ ব্যবধানে নাটকীয় জয়ের পর লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার মিক্সড জোনে এসে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের…
