Author: স্টাফ রিপোর্টার

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও। প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে। অনুদানের বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’ এর আগে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত…

Read More

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওশিয়ান কাউন্টিতে সোমবার রাত ১২:১২ মিনিটে (বেইজিং সময়) ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ১৩ জন সামান্য আহত হয়েছেন। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ৬ কিলোমিটার গভীরে, যার অবস্থান ২৮.৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪.৬৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ইবিন ভূমিকম্প ত্রাণ কমান্ড সদর দপ্তর জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উপদ্রুত এলাকা থেকে আরও ১৯৬ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে…

Read More

পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন এই তিন ধাপে দেশের অর্থনীতিকে সরকার সাজাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য ও কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জনগণের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পেরেছি৷ যদিও আমরা সংসদে যতটা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, এর চেয়ে বেশি অতীত নিয়ে কথা বলেছি। তবে জনগণ চায় ভবিষ্যৎ নিয়ে কথা বলি।’ এবারের বাজেটকে জীবনবান্ধব বাজেট উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা চেষ্টা করেছি এ বাজেট দিয়ে পিছিয়ে পড়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার…

Read More

ইতালির আগ্রিজেন্তো শহরে পাঁচ বাংলাদেশি যুবককে যৌন নিপীড়ন, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রাথমিক শুনানিতে বিচারক মিশেল ডুবিনি এ রায় ঘোষণা করেন। এর আগে সরকারি কৌঁসুলি এলেত্রা কনসোলি দ্রুত বিচার প্রক্রিয়ায় শাস্তি কমিয়ে ১২ বছর ৪ মাসের কারাদণ্ডের আবেদন করলেও আদালত আরও কঠোর অবস্থান নিয়ে ১৪ বছরের সাজা দেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, পরিবার-পরিজন ছাড়া ইতালিতে আসা পাঁচ বাংলাদেশি যুবকের অসহায় অবস্থার সুযোগ নেন অভিযুক্ত। সহায়তার আশ্বাস দিয়ে তাদের নিজের বাসা বা আশপাশে আশ্রয় দেন এবং আস্থা অর্জনের পর বিভিন্ন সময়ে ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মাধ্যমে যৌন নিপীড়ন চালান।…

Read More

ভ্যাট ও করব্যবস্থার ওপর প্রস্তাবিত বিষয়গুলোর কয়েকটি সংশোধনী আনা হচ্ছে, আবার কয়েকটি প্রত্যাহার হতে পারে। এ ছাড়া ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা ও সঞ্চয়পত্রের ওপর করারোপে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সরকার। পাশাপাশি ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে চার লাখ টাকা করা হতে পারে। এসব সংশোধনী এনে প্রস্তাবিত অর্থ বিল ২০২৬ জাতীয় সংসদে পাস করা হচ্ছে আজ সোমবার। এরপর কাল মঙ্গলবার (৩০ জুন) সংসদে পাস করা হবে বাজেট ২০২৬-২৭, যা আগামী ১ জুলাই থেকেই কার্যকর করা হবে। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে ব্যবসায়ী সংগঠনগুলোর তীব্র আপত্তি, অর্থনীতিবিদদের পরামর্শ এবং বাস্তবায়ন সক্ষমতা…

Read More

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। রবিবার চালানো এই অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এ তথ্য জানিয়েছে। রবিবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার বলেন, নিরাপত্তা বাহিনী পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আগে থেকে পরিকল্পনা করা গোয়েন্দা তথ্যভিত্তিক একটি স্থল অভিযান চালিয়েছে। একই সময়ে সীমান্তের বিভিন্ন এলাকায় হামলাও চালানো হয়। তিনি জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে সাম্প্রতিক সময়ে নিরীহ মানুষ ও পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) বিভিন্ন ক্যাম্পে একের পর এক সন্ত্রাসী হামলার জবাব হিসেবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান সিন্ধ রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলা হয়। এতে…

Read More

বিশ্বকাপের নকআউট পর্বে একটি ছোট ভুলেও রয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা— আর সেটি ভালোভাবেই জানেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। জাপানের মতো গতিময় প্রতিপক্ষের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন সেলেসাও বস। তাই দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন—নেইমার কি এবার শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর আপাতত নেতিবাচক বলেই জানা যাচ্ছে। আগের ম্যাচে বদলি নামানো এই ফরোয়ার্ডকে এবার কি শুরু থেকে খেলানো হবে? জবাবে আনচেলত্তি যা বলেছেন, তাতে অবশ্য জাপানের বিপক্ষেও নেইমারকে শুরু থেকেই মাঠে দেখার সম্ভাবনা কম বলেই আভাস। সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তাকে ঠিক কতক্ষণ খেলানো…

Read More

পবিত্র হজ পালন শেষে রবিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২০৪টি ফিরতি ফ্লাইটে ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬৮ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর হজ করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৮টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করেছে। এয়ারলাইনস ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ…

Read More

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। তবে কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেয়া হয়। রোববার মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, তাঁর ফুসফুসে মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার…

Read More

মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে দলটির অতীত ভূমিকা পুনর্বিবেচনা করে বাংলাদেশ সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করার। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে অন্য দলকে সমালোচনা বা উপেক্ষা করার চেয়ে নিজেদের অতীতের দিকে ফিরে তাকানো বেশি জরুরি। তাঁর ভাষায়, একাত্তরে দলের ভূমিকার জন্য জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। তা করা হলে বর্তমানের অনেক বিতর্ক ও সংকট…

Read More