Author: স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ফুটবলপ্রেম এবার যেন শুধু গ্যালারিতেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিশ্বের বড় বড় তারকাদের মুখেও। আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা শেষ হলেই বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিও, পতাকা আর আবেগঘন উদযাপন এখন নিয়মিতভাবেই জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আবেগঘন সমর্থন এবার সরাসরি ছুঁয়ে গেছে মাঠের ভেতরের তারকাদেরও। ব্রাজিলের জাপানের বিপক্ষে ২–১ ব্যবধানে নাটকীয় জয়ের পর লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার মিক্সড জোনে এসে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের…

Read More

ফুটবলে প্রিয় দলের হার অনেক সময় ভক্তদের কাছে ব্যক্তিগত কষ্টের মতোই অনুভূত হয়। ২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির অপ্রত্যাশিত বিদায়েও তার ব্যতিক্রম হয়নি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে দেখে হতাশ হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। তবে হতাশার মাঝেও প্রিয় দলের প্রতি নিজের অটুট সমর্থনের বার্তা দিয়েছেন তিনি। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটির এমন ঐতিহাসিক বিদায়ে বিশ্বজুড়ে কোটি সমর্থকের মতো মন ভেঙেছে স্পর্শিয়ারও। জার্মানির হারের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলটির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে তাকে জার্মানির ঐতিহ্যবাহী সাদা হোম জার্সি ও নীল জিন্স…

Read More

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০০৬-০৭ অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মাধ্যমে সর্বশেষ জাতীয় বাজেট উপস্থাপন করেছিল। বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে,…

Read More

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন ৩টি উপজেলা গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভা আগামীকাল সকাল ১১টায় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত রোববার জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব…

Read More

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ…

Read More

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে রাজধানী ঢাকার পরীক্ষা কেন্দ্রগুলোকে কেন্দ্র করে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নিষেধাজ্ঞা ও নির্দেশনা জারি করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি…

Read More

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বন্ধ করার লক্ষ্যে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এক প্রভাবশালী মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তার মতে মার্কিন জনগণের করের টাকায় বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আর কোনো নতুন যুদ্ধাস্ত্র কেনা উচিত হবে না। টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় রিপ্রেজেন্টেটিভ গ্রেগ ক্যাসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এই রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ইসরায়েলি সরকার গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ সংঘটিত করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের যুদ্ধের মধ্যে টেনে নিয়ে যেতে সরাসরি ভূমিকা পালন করেছে। এই কারণে তিনি তেল আবিবকে অস্ত্র দেওয়া বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। এই বিশেষ সংশোধনী প্রস্তাবটি…

Read More

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর মাওয়াগামী এভার গ্রিন পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের সব যাত্রী নিরাপদে…

Read More

পবিত্র হজ পালন শেষে সোমবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২১১টি ফিরতি ফ্লাইটে ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৭২ হাজার ৬১০ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর হজ করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৩০ জুন) হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১১টি, সৌদিয়া এয়ারলাইনস ৭০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে। এয়ারলাইনস ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ…

Read More

ব্যবসা-বাণিজ্যের সাতটি খাতে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যবসায় সনাক্তকরণ নম্বর (বিআইএন) বা তালিকাভুক্তির প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ‘অর্থ বিল ২০২৬’-এর সংশোধনী তালিকায় বিষয়টি উত্থাপন করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়। সংশোধিত বিলে বলা হয়েছে, অন্যান্য আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে—বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানের বিআইএন তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে। একইভাবে, কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক, এনবিএফআই বা…

Read More